বিশ্বে কমিউনিজম ফিরবে! সামনের বছরগুলির জন্য বাবা ভাঙ্গা আর কী ভবিষ্যদ্বাণী করেছেন
পুতিনকে হত্যার চেষ্টা থেকে শুরু করে সাইবার আক্রমণে লক্ষ লক্ষ মানুষের প্রভাবিত হওয়ার ঘটনা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। তবে তার করা সব থেকে বড় ভবিষ্যদ্বাণীর একটি ছিল ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলা।
তিনি বলেছিলেন, দুটি ধাতব পাথি আমেরিকান ভাইদের বিধ্বস্ত করবে। অন্যদিকে নেকড়েরা ঝোপ থেকে চিৎকার করবে এবং নির্দোষদের রক্ত নদীর মতো বইবে। বাবা ভাঙ্গার করা ভবিষ্যদ্বাণীর মধ্যে দুঃখজনক ঘটনার একটি।

তার অনেক ভবিষ্যদ্বাণীর মধ্যে একটি হল বিশ্ব শেষের তারিখ। তিনি বলেছেন, মহাজাগতিক কারণে ৫০৭৯ সালে বিশ্ব ধ্বংস হয়ে যাবে। একনজরে দেখে নেওয়া যাক সামনের দশক ও শতকগুলির জন্য বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীগুলি,
- ২০২৫- ইউরোপে সংঘাতের কারণে মহাদেশে জনসংখ্যার উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেতে পারে।
- ২০২৮: শক্তির নতুন উৎস খোঁজার প্রয়াসে মানুষ শুক্র গ্রহে পৌঁছবে।
- ২০৩৩: মরু অঞ্চলের বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
- ২০৭৬: বিশ্বব্যাপী কমিউনিজম ফিরবে।
- ২১৩০: বহির্জাগতিক সভ্যতার সঙ্গে যোগাযোগ।
- ২১৭০: বিশ্বব্যাপী খরা।
- ৩০০৫: মঙ্গল গ্রহে যুদ্ধ।
- ৩৭৯৭: মানুষ সৌরজগতের অন্য গ্রহে যেতে সক্ষম হবে।
- ৫০৭৯: বিশ্ব ধ্বংস হয়ে যাবে।
এর আগে বাবা ভাঙ্গা চেরনোবিল বিপর্যয়, প্রিন্স ডায়ানার মৃত্যুর মতো ঘটনার ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। যে কারণে মৃত্যুর প্রায় ত্রিশ বছর পরেও তার করা ভবিষ্যদ্বাণী যখন সত্যি হয়, তখন তিনিও নিয়মিত খবরের শিরোনামে উঠে আসেন।
বাবা ভাঙ্গা যেসব ভবিষ্যদ্বাণী করেছিলেন, তার মধ্যে ছিল আর্থিক সংকটের কথাও। বাবা ভাঙ্গা ২০২৪ সালের জন্য আবহাওয়ায় গুরুতর পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ভবিষ্যদ্বাণী করেছিলেন।
বুলগেরিয়ায় ১৯১১ সালে জন্মগ্রহণ করেছিলেন বাবা ভাঙ্গা। যিনি একজন ফকির ছিলেন। মাত্র ১২ বছর বয়সেই চোখের আলো নিভে যায়। তাঁর কাছে সবটাই অন্ধকার হয়ে যায়। কিন্ত ক্যান্সারে ১৯৯৬ সালে প্রয়াত হন তিনি। তবে জীবিত কালে বিশ্বের জন্যে একাধিক ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। অন্ধকারেই মধ্যেই নাকি আগামীদিনে কি ঘটতে চলেছে তা দেখতে পেতেন। আর সেই মতো ৫০৭৯ বছর পর্যন্ত ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা। যেসব ভবিষ্যদ্বাণী তিনি ইতিমধ্যেই করেছেন, তার অধিকাংশই মিলে গিয়েছে।












Click it and Unblock the Notifications