পৃথিবীর দিকে ধেয়ে আসছে ধুমকেতু 'সোয়ান'! মহাজাগতিক ঘটনা ঘিরে পারদ চড়ছে
করোনার আবহেই একাধিক মহাজাগতিক ঘটনা ঘটে চলেছে। কয়েকদিন আগেই সুপার ফ্লাওয়ার মুন আকাশে দেখা গিয়েছে। আর এবার ধুমকেতু ধেয়ে আসছে পৃথিবীর দিকে।

আসছে ধুমকেতু সোয়ান!
জ্যোর্তিবিজ্ঞানীদের দাবি অনুযায়ী, চলতি সপ্তাহের বুধবার রাতেই ধুমকেতু সোয়ান পৃথিবীর দিকে ধেয়ে আসবে। আর সেই রাতে এই মহাজাগতিক বস্তু এতটাই উজ্জ্বল হবে যে তা খালি চোখে দেখা যাবে।

১২ মে এই ধুমকেতু কোথায় রয়েছে?
১২ মে এই ধুমকেতু ৫২ মাইল দূরে অবস্থান করছে পৃথিবী থেকে। আর দ্রুত গতিতে সে বিশ্বের দিকে ধেয়ে আসছে। তবে ভারত থেকে নয়, ব্রিটেন ও আমেরিকার আকাশ থেকে এই মহাজাগতিক দৃশ্য উজ্জ্বলভাবে দেখা যাবে। ভরোরাতে দূরবীনের সাহায্যে এই ধুমকেতু স্পষ্ট দেখা যেতে পারে ।

সোয়ান সম্পর্কে তথ্য
মার্চ মাসে প্রথম ধুমকেতু সোয়ান সম্পর্কে তথ্য জানা যায়। জ্যোতির্বিদ মাইকেল মাতিয়াজো এই ধুমকেতু সম্পর্কে প্রথম খোঁজ দেন। 'নাসা'র সোলাল অ্যান্ড হেলিওস্ফিয়ার থেকে বহু নথি ঘেঁটে এই তথ্য তিনি বের করে নেন।

কতদূরে রয়েছে সোয়ান?
এই মুহূর্তে ধুমকেতু সোয়ান পৃথিবী থেকে ৮৫০৭১৭৭৮ কিলোমিটার দূরে রয়েছে। ১৩ মে পৃথিবীর কাছ দিয়ে এই ধুমকেতু যাবে। তবে ২৭ মে এই ধুমকেতু পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications