আমেরিকায় বন্দুকবাজের হানায় মৃত ১০, সন্দেহভাজন পুলিশের জালে
আমেরিকার কলোরাডোতে এক বন্দুকবাজের শুটিংয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। সেখানের এক সুপার মার্কেটে গুলি চালনার ঘটনায় এক পুলিশ অফিসার সহ এই ১০ প্রাণহানির ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। ঘটনায় এক সন্দেহভাজন আহত হয়। তারপরই তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।

স্থানীয় এক পুলিশ কর্তার মতে সোমবার উত্তর কলোরাডোর বোল্ডার শহরে কিং সুপার্স নামের একটি দোকানো হামলা চালায় বন্দুকবাজ। বোলডার পুলিশের তরফে ক্যারি ইয়ামগুচি জানিয়েছেন , গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই নারকীয়ভাবে প্রাণহানির ঘটনা রীতিমতো তোলপাড় করেছে দেশকে। ঘটনায় শোক প্রকাশ করে স্থানীয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যখন তাঁরা সুপার মার্কেটে ছিলেন তখন তাঁরা বন্দুকের গুলির শব্দ পান। মুহূর্তে পরিস্থিতি হাতেরবাইরে চলে যায়। অনেকেই মাথা নিচে করে বসে পড়তে শুরু করেন। ততক্ষণে এলোপাথারি গুলি চালনা শুরু হয়ে যায়। ঘটনার পর কলোরাডোর গভর্নর শোক প্রকাশ করেছেন ঘটনার জেরে। গোটা পরিস্থিতি নিয়ে রীতমতো আতঙ্কের পরিস্থিতি গোটা আমেরিকায়।












Click it and Unblock the Notifications