Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'সেলফি বোতল' নিয়ে এল কোকাকোলা! চুমুক দিলেই উঠবে সেলফি

নরম পানীয় সংস্থা কোকাকোলা আপনার জন্য নিয়ে আসছে এমন বোতল যা ঠোঁটে ঠেকিয়ে চুমুক দিতে দিতেই সেলফি তুলতে পারবেন আপনি।

নিউ ইয়র্ক, ১৮ নভেম্বর : যদি শুধু মোবাইলে বা সেলফি স্টিক দিয়ে সেলফি তুলে আপনার মন না ভরে থাকে তাহলেও চিন্তার কিছু নেই। নরম পানীয় সংস্থা কোকাকোলা আপনার জন্য নিয়ে আসছে এমন বোতল যা ঠোঁটে ঠেকিয়ে চুমুক দিতে দিতেই সেলফি তুলতে পারবেন আপনি। [নারী-পুরুষ একে অপরকে ছাড়াই জন্ম দিতে পারবে সন্তানের!]

কোকাকোলা ইজরায়েল এই নতুন ধরনের সেলফি বোতল ডিজাইন করেছে। বোতলের পিছনে একটি বিল্ট-ইন ক্যামেরা রয়েছে। এবং তাতে লাগানো রয়েছে একটি সেন্সর। [অপারেশন রুমে প্রসব যন্ত্রণায় কাতর নগ্ন মহিলার সঙ্গে সেলফি তুললেন চিকিৎসক]

'সেলফি বোতল' নিয়ে এল কোকাকোলা, চুমুক দিলেই উঠবে সেলফি

বোতলটিকে ৭০ ডিগ্রি কোণে বেকিয়ে ধরলেই সেলফি উঠতে শুরু করবে। অর্থাৎ আপনি ঠোঁটে নিয়ে কোকের বোতলে চুমুক দিলেই সেলফি উঠতে শুরু করবে। সেই ছবিকে চাইলে আপনি বিভিন্ন স্যোশাল নেটওয়ার্কিং সাইট যেমন ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটে শেয়ার করতে পারবেন। ['কোকাকোলা'য় চুমুক দিতেই সবচেয়ে ভালোবাসে এই ছাগল!]

কোকাকোলার মার্কেটিং টিমের তরফে বলা হয়েছে, যারা পার্টি করতে ও ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটা দারুণ সুযোগ। শুধু আপনাকে কোকের বোতলে চুমুক দিতে হবে। ব্যস তাহলেই সেই ছবি স্যোশাল মিডিয়ার মাধ্যমে আপনাকে কাছের মানুষদের কাছে পৌঁছে যাবে। [ম্যারাথনে উল্টো পথে দৌড়েও চ্যাম্পিয়ন হলেন এক রানার!]

তবে এখনও পরিষ্কার নয় যে কোথায় এই ধরনের বোতল বিক্রি করা হবে, কবে থেকে এটি বাজারে আসবে অথবা কি এর দাম হবে? অনেক বিশেষজ্ঞের মতে ২০১৪-১৫ সালে ১ ও ১.৫ শতাংশ হারে ব্যবসা কমেছে কোকাকোলার। ফলে ব্যবসার মন্দা কাটাতে নতুন গিমিক তুলেই বাজার দখল করতে চাইছে কোক কোম্পানি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+