জমাট বাঁধছে রক্ত, করোনা ভাইরাস সংক্রমণে নতুন লক্ষ্মণে চিন্তায় চিকিৎসকরা

জমাট বাঁধছে রক্ত, করোনা ভাইরাস সংক্রমণে নতুন লক্ষ্মণে চিন্তায় চিকিৎসকরা

করোনা ভাইরাসের নতুন লক্ষ্মণে ঘুম উড়েছে চিকিৎসকদের। আমেরিকার একদল চিকিৎসক জানিয়েছেন, লসএঞ্জেলেসে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন করোনা আক্রান্ত রোগীর শরীরে জমাট বাঁধছে রক্ত। যার জেরে রক্তচলাচল বাধা প্রাপ্ত হচ্ছে। যার জেরে এক রোগীর ডান পা বাদ দিতে বাধ্য হয়েছেন তাঁরা। চিন এবং ইউরোপেও এই একই রকমের ঘটনা দেখা যেতে শুরু করেছে।

করোনার নতুন লক্ষ্মণ

করোনার নতুন লক্ষ্মণ

করোনা আক্রান্ত রোগীর শরীরে নতুন লক্ষ্মণ দেখা দিতে শুরু করেছে। তা আরও মারাত্মক। তাতেই ঘুম উড়েছে আমেরিকার চিকিৎলকদের। আমেরিকার লস এঞ্জেলেসে িচকিৎসাধীন করোনা আক্রান্ত দুই রোগীর শরীরে রক্ত জমাট বাঁধতে শুরু করে। যার জেরে ৪১ বছরের এক করোনা আক্রান্ত রোগীর ডান পা কেটে বাদ দিতে হয়। ৪০ বছরের করোনা আক্রান্ত আরেক রোগীরও হাতের আঙুল কেটে বাদ দিয়ে হয়েছে। কারণ রক্ত টলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে পঁচে যাচ্ছিল শরীরের অংশগুলি।

স্ট্রোক, হার্ট অ্যাকাটের সম্ভাবনা প্রবল

স্ট্রোক, হার্ট অ্যাকাটের সম্ভাবনা প্রবল

করোনা সংক্রমণের কারণে যে নতুন লক্ষ্মণ দেখা দিয়েছে তার কারণে স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। শরীরে যেখানে সেখানে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। যদিও করোনা সংক্রামিত রোগীদের হাতে এবং এই ধরনের রক্ত জমাট বাঁধছে। এর প্রভাব ফুসফুস, এবং হৃদযন্ত্রেও হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

করোনা লক্ষ্মণ

করোনা লক্ষ্মণ

করোনা ভাইরাসের এতদিন সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্টই ছিল মূল উপসর্গ। তার সঙ্গে চোখ লাল হয়ে যাওয়া। ঘ্রান শক্তি চলে যাওয়ার মত ঘটনা ঘটত। শিশুদের হাতে পারে ফোলা ফোলা ভাব দেখা দিত। সেই উপসর্গের সঙ্গে এখন হানা দিয়েছেন রক্ত জমাট বাঁধার মতো লক্ষ্মণ। এতে আরও বিপদ বাড়ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+