মোদী গ্লাসগোয় পা রাখতেই উল্লাস ভারতীয়দের, জলবায়ু পরিবর্তনই জি-২০ সামিটে আলোচনায় লাইমলাইটে
মোদী গ্লাসগোয় পা রাখতেই উল্লাস ভারতীয়দের, জলবায়ু পরিবর্তনই জি-২০ সামিটে আলোচনায় লাইমলাইটে
জি-২০ সামিটেও জলবায়ু পরিবর্তনই ছিল মূল আলোচ্য বিষয়। রোমে জি-২০টি সামিটের যে আলোচনা পর্ব হয়েছে তাতে বারবারই জলবায়ু পরিবর্তনের বিষয়টি প্রকাশ্যে এসেছে। ইতিমধ্যে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আলোচনায় অংশ নিতে গ্লাসগোয় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গ্লাসগোয় পা রাখতেই মোদী অনুগামীরা উল্লােস ফেটে পড়েন মোদী মোদী স্লোগান দিতে শুরু করেন তাঁরা।

জি-২০ সামিটে বারবার উঠে এসেছে জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গ। গত এক বছর ধরে গোটা বিশ্ব একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। আমেরিকা থেকে ইতালি সর্বত্র তাপমাত্রার পারদ চড়েছে ৫০ ডিগ্রির কাছাকাছি। তাপপ্রবাহের দাপটে অসংখ্যমানুষ মারা গিয়েছেন। জার্মানিতে বিধ্বংসী বন্যায় অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। ভারতে একের পর এক ঘূর্ণিঝড় আর সাইক্লোনের ধাক্কা সামলে চলেছে। আম্ফান, ইয়াসের নত ঘূর্ণিঝড়ের দাপট সামলেছে ভারত। তারসঙ্গে টর্নেডোর মত বিপরীত বৈচিত্রময় ঝড়ের সম্মুখীন হতে হয়েছে ভারতকে। তাই সব দেশই জলবায়ু পরিবর্তন নিয়ে বিশেষ করে ভাবিত। তাই বারবার উঠে এসেছে এই প্রসঙ্গ আলোচনা।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা তাপবিদ্যুৎ উৎপাদনের উপরে রাশ টানার কথা বলা হয়েছে। জি-২০ সামিটের দেশগুলি একমত হয়েছে তাপবিদ্যুৎ উৎপাদনে সরকারি বিনিয়োগ কম করার। তাপবিদ্যুৎ উৎপাদন বেশি হয় ভারতে। সেই তাপবিদ্যুতের উৎপাদনের ফলে বিশ্বে দূষণ বাড়ছে সেকারণেই তাপ বিদ্যুতের উৎপাদনে রাশ টানার কথা বলা হয়েছে। সেই সঙ্গে করোনা এবং টিকাকরণ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। তাতে এখনও উন্নয়নশীল দেশগুলির সাহায্যের কথা বলা হয়েছে। তাতে ভারত অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। একাধিক অনুন্নত দেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন। আজ আবার গ্লাসগোয় জয়বায়ু বৈঠকে ফের দূষণ নিয়ে বিশেষ আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিশেষ করে আলোচনা হওয়ার কথা এই বৈঠকে।












Click it and Unblock the Notifications