মহামারী কি জলবায়ু পরিবর্তনের ফল, নতুন রিপোর্টে উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য নিয়েই
মহামারী কি জলবায়ু পরিবর্তনের ফল, নতুন রিপোর্টে উদ্বেগ বাড়াচ্ছে স্বাস্থ্য নিয়েই
জলবায়ু পরিবর্তন কেবল বিপর্যয় ডেকে আনছে না তাতে বাড়ছে স্বাস্থ্যের বিপদও। এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। করোনা মহামারী সেই জলবায়ু পরিবর্তনের ফল নয় তো এই নিয়ে সন্দেহ প্রকাশ করতে শুরু করে দিয়েছেন গবেষকরা। সম্প্রতি যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে জলবায়ু পরিবর্তন নিয়ে তােত স্বাস্থ্যের অবস্থা নিয়ে কোড রেড বলে জানানো হয়েছে। আবহাওয়ার সঙ্গে সঙ্গে বাড়বে স্বাস্থ্যের ক্ষতিও।

জলবায়ু পরিবর্তন
দূষণ বদলে যাচ্ছে আবহাওয়া। অসময়ে বষ্টি দুর্যোগে বিপর্যস্ত মানুষ। একাধিক বিপরীত অবহাওয়ার সম্মুখীন হতে হচ্ছে সকলকে। লাগাতার দূষণের কারণে যে জলবায়ু পরিবর্তন হতে শুরু করেছে তার জেরেই এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা। তাঁরা জানিয়েছেন জলবায়ু পরিবর্তনের কারনেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বাড়ছে ঝড় ঝঞ্ঝা
জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে ঝড় ঝঞ্ঝা। সারাবছরই একাধিক জায়গায় বৃষ্টির প্রবণতা বাড়ছে। বৃষ্টির প্রাবল্য বাড়ছে। একাধিক জায়গায় মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছে। তার জেরে ধস নামছে একাধিক জায়গায়। দুর্যোগ বৃদ্ধির জেরে মানুষের প্রাণ বিপন্ন হচ্ছে গোটা দেশে। একাধিক জায়গায় দুর্যোগে গত এক বছরে অসংখ্যা মানুষের মৃত্যু হয়েছে। শুধু বৃষ্টি নয় বাড়ছে গরমও। ইউরোপ আমেরিকার মত শীত প্রধান দেশে তাপপ্রবাহের মত বিপরীত জলবায়ু দেখা যাচ্ছে।

অসুস্থতা বাড়ছে
সারাবছর বৃষ্টির কারণে একাধিক রোগের প্রকোপ বাড়ছে। প্রায় সারাবছরই সর্দি কাশির মতো রোগ দেখা যাচ্ছে। ভাড়ছে ভাইরাল সংক্রমণও। তারসঙ্গে ডেঙ্গি-ম্যালেরিয়ার মত রোগও বাড়ছে। প্রতিবছর যে ল্যান্সেট কাউন্টডাউন রিপোর্ট প্রকাশিত হয় তাতে বলা হয়েছে ৪৪ মেট্রিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা বাড়বে। জলবায়ু পরিবর্তনের কারনে সংক্রামক রোগ বাড়বে বিশ্বে। তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে মহামারীও কি এই জলবায়ু পরিবর্তনের ফল। এই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে এই রিপোর্ট প্রকাশের পরেই।

ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য
২০২০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত গত ১ বছরে যে জলবায়ু পরিবর্তনের পরিস্থিতি দেখা গিয়েছে গোটা দেশে।তাতে বিধ্বংসী বন্যা, প্রবল বর্ষণ েথকে শুরু করে প্রবল খরা, তাপপ্রবাহের মত চরম ভাবাপন্ন আবহাওয়া দেখা গিয়েছে গোটা বিশ্বের। তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে মানুষের উপরে। শীত প্রধান দেশে তাপপ্রবাহে শরীরের উপর প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। শরীরে একাধিক রোগ দেখা দিচ্ছে। তাপপ্রবাহের কারনে ইউরোপ এবং আমেরিকায় ১০০০ জন মারা গিয়েছেন। জলবায়ু পরিবর্তনের কারনে মশাবাহিত রোগ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।একই সঙ্গে আশঙ্কা করা হচ্ছে ডায়রিয়ার মত জলবািহত রোগও বাড়বে।












Click it and Unblock the Notifications