এবার শুধু রোদে দিলেই পরিষ্কার হবে নোংরা জামাকাপড়
নয়াদিল্লি, ২৬ মার্চ : সূর্যের আলোর নানা ব্যবহার নিয়ে বহু সময়ে নানা কথা হয়েছে। নানা উপায়ে সূর্যের আলোকে আমরা আমাদের জীবনধারণের জন্য ব্যবহার করে থাকি। তবে গবেষকরা সূর্যের আলো ব্যবহারের এমন পদ্ধতি আবিষ্কার করেছেন যা শুনে চোখ কপালে উঠতে বাধ্য। [এবার জলের ফোঁটায় চলবে কম্পিউটার]
বিশেষজ্ঞরা জানিয়েছেন, সূর্যের আলোকে কাজে লাগিয়ে নোংরা অপরিষ্কার জামাকাপড় পরিষ্কার ও জীবাণুমুক্ত করা সম্ভব খুব সহজেই। এর জন্য আলাদা করে আপনাকে জামাকাপড় সাবান বা ডিটারজেন্ট দিয়ে কাচতে হবে না। [ফেসবুকের এই লুকানো বৈশিষ্ট্যগুলি নিশ্চিত আপনার অজানা]

অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষেকরা এমন এক ধরনের কাপড় তৈরি করেছেন যাতে লেগে থাকা ময়লা বা অন্য কোনও উপাদান সূর্যের আলোর সংস্পর্শে এলে আলাদা হয়ে যাবে। [এবার আপনার পোশাক হয়ে উঠবে টাচ স্ক্রিন!]
শুধু সূর্যের আলো নয়, লাইট বাল্বের সামনে ধরলেও অপরিষ্কার জামাকাপড়ের ময়লা সঙ্গে সঙ্গে দূর করা যাবে বলেও দাবি করেছেন গবেষকেরা। এই উদ্ভাবন অ্যাগ্রোকেমিক্যালস, ফার্মাসিউটিক্যালস সহ একাধিক শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলেও দাবি করা হয়েছে। [এই ১০টি কুসংষ্কার মেনে চলে অধিকাংশ ভারতীয়]
নতুন তৈরি কাপড়টিতে ত্রিমাত্রিক গঠন রয়েছে। ফলে সবদিক দিয়েই সূর্যের আলো শোষণ করে জামাকাপড়কে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে পারবে এটি। ফলে নোংরা হলেই জামাকাপড় ভিজিয়ে রেখে কাচা, শুকোনোর মতো ঝুটঝামেলার কাজ থেকে আগামিদিনে মুক্তির পথ বেরল বলেই মনে করা হচ্ছে। তবে তা সাধারণ মানুষের ব্যবহারের যোগ্য কবে হবে তাই এখন দেখার বিষয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications