উত্তাল বাংলাদেশ, রাস্তায় জ্বলছে আগুন! 'ঢাকা অবরোধে'র ডাক ছাত্রদের, ইউনূসের হাত থেকে বেরিয়ে যাচ্ছে সব?

Bangladesh: ছাত্র সংঘর্ষের ঘটনায় উত্তাল বাংলাদেশ। শেখ হাসিনা সরকারের পর থেকে বেশ কয়েকমাস কেটে গিয়েছে। ইউনূসের নেতৃত্বে অন্তবর্তী সরকার গঠন হলেও কার্যত দেশের উপর কোনও নিয়ন্ত্রণ নেই। একাধিক ইস্যুতে উত্তাল সে দেশের রাজনৈতিক পরিস্থিতি। এর মধ্যেই ছাত্র সংঘর্ষের ঘটনায় উত্তাল হল সে দেশ।

রবিবার দফায় দফায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের (Bangladesh) ঘটনা ঘটে। আর তা প্রায় গভীর রাত পর্যন্ত চলে। আর এই ঘটনার পরেই আজ সোমবার থেকে 'ঢাকা অবরোধের' ঘোষণা করেছে ৭ কলেজের শিক্ষার্থীরা। অন্যদিকে আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সমস্ত ক্লাস বন্ধ রাখার কথা বলেছে।

Bangladesh

প্রথম আলোর প্রকাশিত খবর অনুযায়ী, হামলায় জড়িত সবার বিচারের দাবিতে ৯টা থেকে নিজ নিজ কলেজের সামনের সড়ক অবরোধ করবেন সাত কলেজের শিক্ষার্থীরা। সব মিলিয়ে ব্যাপক উয়ত্তেজনা সে দেশে।

যদিও যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। সমস্ত জায়গায় পুলিশ পিকেট করা হয়েছে। তবে এই ঘটনা র অনাকাঙ্ক্ষিত, ইতিমধ্যে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। গভীর রাতে এই সংক্রান্ত একটি বিবৃতি দেওয়া হয়। সেখানেই এই দুঃখ প্রকাশ করা হয়েছে।

বলে রাখা প্রয়োজন, একাধিক দাবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে দেখা করতে চান বেশকয়েকটি কলেজের ছাত্ররা। সেই সময় উপচারজ তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করে বলে অভিযোগ। এরপরেই ক্ষমা চাওয়ার দাবিতে বিভিন্ন জায়গায় অবরোধ শুরু করে দেন পড়ুয়ারা। শুধু তাই নয়, এই কর্মসূচিতে কয়েকশ আরও ছাত্র যোগ দেয় এবং সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের দিকে মিছিল শুরু করে।

হঠাত করেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বভিভিন্ন জায়গা থেকে ছাত্ররা বেরিয়ে আন্দোলনকারী ছাত্রদের পিছু নেয়। যা নিয়ে দু'পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। শুরু হয় ইটবৃষ্টি। এমনকি আগুন জ্বালিয়েও প্রতিবাদ শুরু করেন। দু'পক্ষের সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। গভীর রাত পর্যন্ত এই সংঘাত চলে। শেষমেশ স্থানীয় পুলিশ প্রশাসন কড়া হাতে ঘটনাকে নিয়ন্ত্রণ করতে নামে। শুরু হয় লাঠিচার্জ। এরপরেই ধীরে ধীরে শান্ত হয় পরিস্থিতি। তাও ভোর ৪ টে বেজে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বাংলাদেশ জুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+