নোংরা খেলা ইউনূসের, জামিন পেয়েও হল না মুক্তি! জেলের মৃত্যুর আশঙ্কা সংখ্যালঘু হিন্দুদের

Chinmoy Krishna Das: আটকে গেল বাংলাদেশের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন। আজ বুধবার দুপুরে তাঁর জামিন মঞ্জুর করে বাংলাদেশের হাইকোর্ট। আর এরপরেই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে আপিল বিভাগের দ্বারস্থ হয়েছে ইউনূস সরকার। জামিনের উপর স্থগিতাদেশ চেয়ে এই আবেদন জানানো হয়েছে। জানা যাচ্ছে, আগামী রবিবার ফের এই সংক্রান্ত মামলার শুনানি হবে।

শুনানিতে মামলার রায় কোন দিকে যায় সেদিকেই নজর সে দেশের সংখ্যালঘু হিন্দুদের। অন্যদিকে হাইকোর্টে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের (Chinmoy Krishna Das) জামিন হতেই একাধিক সে দেশের কট্টরপন্থী মৌলবাদী সংগঠন তীব্র প্রতিবাদ জানায়। কেন জামিন দেওয়া হল তা নিয়ে আওয়াজ তুলতে শুরু করে। এমনকী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পথে নামার ডাকও দেওয়া হয়।

Chinmoy Krishna Das

কার্যত এরপরেই জামিনের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন জানানো হয়। বলে রাখা প্রয়োজন, দীর্ঘ পাঁচ মাস ধরে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের জন্য লড়াই চালাচ্ছেন একদল আইনজীবী। একাধিক চ্যালেঞ্জকে উপেক্ষা করেই চলে সেই আইনি লড়াই। অবশেষে জয় আসে। বাংলাদেশের হাই কোর্টে জামিন পান চিন্ময়কৃষ্ণ। আর এরপরেই কার্যত প্রবল চাপে জামিনের উপর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগের দ্বারস্থ হয় সরকারের আইনজীবীরা।

এই প্রসঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমে সরকারের আইনজীবীরা জানান, স্থগিতাদেশ চেয়ে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে। আজ বুধবার এই বিষয়ে কোনও শুনানি হয়নি। আগামী রবিবার তা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল। এই আইনি জটিলতায় আজ বুধবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত জেলমুক্তি হয়নি ইসকনের সন্ন্যাসীর। তবে সূত্রের খবর, জেল থেকে এখনই তিনি ছাড়া পাবেন না।

অন্যদিকে দীর্ঘ জেলে বন্দি থাকায় অসুস্থ চিন্ময়কৃষ্ণ, এমনটাই সূত্রের খবর। এই অবস্থায় সে দেশের সংখ্যালঘু হিন্দু সংগঠনের দাবি, সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের উপর ব্যাপক ভাবে চাপ বাড়ানো হচ্ছে। এতে জেলের মধ্যে মৃত্যু পর্যন্ত আশঙ্কা সে দেশের হিন্দুদের। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+