Bangladesh: বাংলাদেশ জেলে অসুস্থ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, বড় আন্দোলনের হুঁশিয়ারি
Bangladesh: বাংলাদেশ জেলে অসুস্থ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী (Chinmay Krishna Prabhu) । রাষ্ট্রদ্রোহের মামলায় তাঁকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। এরপর থেকে কেটে গিয়েছে প্রায় ১১৭ দিন। যা খবর, জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন সনাতন জাগরণ মঞ্চের এই মুখপাত্র। যদিও এই বিষয়ে সরকারি ভাবে বাংলাদেশের অন্তবর্তী সরকারের তরফে কোনও মন্তব্য করা হয়নি। এমনকী বাংলাদেশ পুলিশের তরফেও এই বিষয়ে কিছু জানানো হচ্ছে না বলেও অভিযোগ সেদেশের সংখ্যালঘুদের।
একাধিক সূত্রের দাবি, শুধু অসুস্থ হওয়া নয়, আমরণ অনশনও নাকি শুরু করেছেন। এই অবস্থায় বাংলাদেশের একাধিক হিন্দু সংগঠন বৃহত্তর আন্দোলনে হাঁটার পরিকল্পনা করছেন বলে খবর। বাংলাদেশের বুকে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে বেশ কয়েকমাস কেটে গিয়েছে। সে দেশের রাজনীতিতে রাতারাতি বদল এসেছে।

পাকিস্তানের সঙ্গে একদিকে সম্পর্ক গভীর হচ্ছে। অন্যদিকে কট্টরপন্থী মৌলবাদীদের আস্ফালন দেখা হচ্ছে। শুধু তাই নয়, হাসিনার নেতৃত্ব সরকারের পতনের পর থেকেই লাগাতার সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটছে। সে দেশে থাকা একাধিক হিন্দু প্রতিষ্ঠান, মন্দিরের উপর হামলা চলছে।
কার্যত এই বিষয়ে স্পিকটি নট বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। এই অবস্থায় সংখ্যালঘুদের অধিকার এবং একাধিক ইস্যুকে সামনে রেখে আন্দলন শুরু করেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তৈরি হয় সনাতন জাগরণ মঞ্চ। যদিও রাষ্ট্রদ্রোহের মামলায় বর্তমানে জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস। গত ২৫ নভেম্বর ২০২৪ থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন। কার্যত বিনা বিচারেই জেল খাটতে হচ্ছে।
একাধিকবার আইনের দ্বারস্থ হলেও কোনও না কোনও ভাবে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে সওয়াল করতে পারেননি তাঁর আইনজীবীরা। এই ইস্যুতে বারবার সে দেশের একটা অংশের মানুষ গর্জে উঠেছেন। এমনকী আইনি অধিকার পাওয়া নিয়ে কড়া বার্তা দিয়েছে ভারতও। কিন্ত্য্যু জামিন তো দুর, বিচার পর্যন্ত পাচ্ছেন না বাংলাদেশ ইসকনের অন্যতম সন্নাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। যা খবর, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।












Click it and Unblock the Notifications