সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার হামলা বাংলাদেশে, কোথাও ভাঙল কালীমন্দির তো কোথাও ধরানো হল আগুন
Chinmay Krishna Das Prabhu: ইসকনের (ISCON) সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের ঘটনায় আজও উত্তাল বাংলাদেশ (Bangladesh)। সকাল থেকে বিভিন্ন জায়গায় ফের বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সংখালঘুরা হিন্দুরা। তবে মঙ্গলবার গোটা রাত ধরে সে দেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে। ভেঙে দেওয়া হয়েছে হাজারি গলির কালী মন্দির, আগুন ধরিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামের অন্যতম বড় মনসা মন্দিরে।
এছাড়াও আরও বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটেছে। যার ফলে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। তবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষকে (Chinmay Krishna Das Prabhu) না ছাড়া হলে আন্দোলন আরও তীব্র হবে বলে দাবি সে দেশে ববাসকারী সংখ্যালঘুদের।

এমনকি আন্দোলনই পথ বলে হুঁশিয়ারি দিয়েছে সে দেশের একাধিক হিন্দু সংগঠনও। ফলে আন্দোলন-বিক্ষোভ আরও তীব্র যে বাংলাদেশে হতে চলেছে তা স্পষ্ট। অন্যদিকে আজ সম্ভবত ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর (Chinmay Krishna Das Prabhu) জামিন মামলার শুনানি হবে না। মঙ্গলবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় চট্টগ্রাম আদালতে।
আর সেই আশান্তির মধ্যে পড়ে এক আইনজীবীর মৃত্যু ঘটে। আর এরপরেই সমস্ত আদালতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আইনজীবীদের তরফে । ফলে বন্ধ রয়েছে সমস্ত আইন সংক্রান্ত কাজ। এই অবস্থায় আজ বুধবার ইসকনের ধৃত সন্ন্যাসীর জামিন মামলার শুনানির কথা থাকলেও তা হবে না বলেই খবর।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারির আঁচ পড়েছে ভারতেও। ইতিমধ্যে ঘটনার কড়া নিন্দা জানানো হয়েছে কেন্দ্রের তরফে। একই সঙ্গে ঘটনায় উদবেগ জানানো হিয়েছে ভারতের তরফে। বিদেশ রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানিয়েছেন, এই ঘটনা উদ্বেগজনক। বিদেশমন্ত্রক সহ একাধিক জায়গায় কথা হয়েছে তাঁর। পরো পরিস্থিতির উপর ভারতের তরফে নজর রাখা হচ্ছে।
অন্যদিকে আজ বুধবার কলকাতায় বাংলাদেশ হাই কমিশন ঘেরাও'য়ের ডাক দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে সমস্ত বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাবেন। এমনকি ঘটনার প্রতিবাদে সমস্ত হিন্দু সংগঠনগুলিও পথে নামবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা। এরপরেই ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ছাড়া না হলে সীমান্ত কার্যত অবরুদ্ধ করে দেওয়ার ডাক দেওয়া হয়েছে। তবে ঘটনার পর থেকেই সীমান্তে বাড়ানো হিয়েছে নিরাপত্তা।












Click it and Unblock the Notifications