ইসকনের চিন্ময় কৃ্ষ্ণ দাস গ্রেফতার হতেই উত্তাল বাংলাদেশ, রাস্তায় নামছেন হিন্দুরা, আগুন জ্বালিয়ে প্রতিবাদ
Bangladesh: বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা! শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃ্ষ্ণ দাস ব্রহ্মচারী (Chinmay Krishna Das Prabhu)। আর এরপরেই বাংলাদেশে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী ঢাকা সহ সর্বত্র রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সে দেশে বসবাসকারী হিন্দুরা। এমনকি ইসকন সহ একাধিক সংগঠনের তরফে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে।
কার্যত ব্যাপক চাপের মুখে বাংলাদেশের ইউনুস সরকার। যদিও এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করা হয়নি। তবে চিন্ময় কৃ্ষ্ণ দাস ব্রহ্মচারীকে ((Chinmay Krishna Das Prabhu) না ছাড়া হলে বাংলাদেশের (Bangladesh) বুকে আন্দোলন আরও তীব্র হবে বলে দাবি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।

বলে রাখা প্রয়োজন, গ্রেফতার চিন্ময় দাস চট্টগ্রামে ইসকনের সঙ্গে যুক্ত বলে খবর। ফলে সেদেশের ইসকনের তরফেও নিন্দা জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তিব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা যাচ্ছে, চিন্ময় কৃ্ষ্ণ দাস ব্রহ্মচারীর আজ বিমানে চট্টগ্রাম যাচ্ছিলেন। সেই মতো বিকেলে ঢাকা শাহজালাল বিমানবন্দর পৌঁছন তিনি। হঠাত করেই বাংলাদেশ গোয়েন্দাদের একটি দল চিন্ময় কৃ্ষ্ণ দাসকে আটক করে এবং তুলে নিয়ে যায়।
এই প্রসঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, একটি অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। সংশ্লিষ্ট থানার হাতে তাঁকে পরে তুলে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। প্রাণভয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরপর থেকেই বারবার সে দেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার হামলার ঘটনা ঘটে। নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেন। একের পর এক এই হামলার প্রতিবাদে আট দফা দাবিতে তীব্র আন্দোলনের ডাক দেয় সনাতনী সম্প্রদায়। তৈরি হয় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।
আর সেই জোটের মুখপাত্র হিসেবে লাগাতার বক্তব্য দিয়ে আসছিলেন চিন্ময় কৃষ্ণ। যা অবশ্যই সরকার বিরোধী। এরপরেই চিন্ময় কৃষ্ণ সহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রামের কোতয়ালী থানায় রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়। এছাড়াও একাধিক মামলা দায়ের হয়। সেই ঘটনার প্রতিবাদে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হয়। কিন্তু পরে তা তুলে নেওয়া হয়। পরিস্থিতি কিছুটা শান্ত নয়। কিন্তু চিন্ময় কৃ্ষ্ণ দাশ ব্রহ্মচারীর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই উত্তাল বাংলাদেশ।












Click it and Unblock the Notifications