সমকাম নিয়ে উপন্যাস লেখায় মহিলা লেখকের ১০ বছরের জেল

সমকামিতা নিয়ে উপন্যাস লেখার কারণে চিনের আদালত লেখিকাকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

দুই সমকামী পুরুষের জীবন ও যৌন আচরণ নিয়ে উপন্যাস লিখেছিলেন চিনের এক মহিলা লেখক। তবে মহিলা হয়েও ছাড় পেলেন না তিনি। সমকামিতা নিয়ে উপন্যাস লেখার কারণে সেদেশের আদালত ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।

সমকাম নিয়ে উপন্যাস লেখায় মহিলা লেখকের ১০ বছরের জেল

মহিলা লেখকের নাম লিউ। তবে তিনি লেখক হিসাবে পরিচিত তিয়ান ই নামে। যে উপন্যাসটি লিখেছেন তার নাম 'অক্যুপেশন'। পূর্ব চিনের আনহুই প্রদেশের আদালত উপন্যাসের ভিতরে অশ্লীল ছবি ব্যবহারের কারণে সাজা দিয়েছে।

রায়ে বলা হয়েছে, উপন্যাসে সমকামী আচরণ তুলে ধরার পাশাপাশি বিকৃত যৌনতাকে উসকানি দেওয়া হয়েছে। রায় বেরোনোর পরে বিদ্বজ্জন সমাজ এর প্রতিবাদে সরব হয়েছেন। লেখিকা রায়ের বিরুদ্ধে আদালতে আবেদনও করেছেন।

মুনাফা লাভের আশায় উপন্যাসে অশ্লীল বিষয় ঢোকানো হয়েছে বলে আদালত জানিয়েছে। বইটি অনলাইনে আসতেই কেনার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। পরে পুলিশে অভিযোহগ দায়ের হয়। মামলা হয়। তার রায়ে আদালত দশ বছরের সাজা দিয়েছে। যা নিয়ে চিনে বিতর্ক শুরু হয়েছে। গতমাসের শেষে মামলার রায় বেরিয়েছে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+