বিবাদ মেটাতে বড় জয় মোদী সরকারের! লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার শুরু চিনের

বিগত একমাস ধরে চলছে লাদাখ সীমান্তে ভারত ও চিনের মধ্যকার উত্তপ্ত পরিস্থিতি। এই আবহে পরিস্থিতি স্বাভাবিক করতে এদিন দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হয় লেফটেন্যান্ট জেনারেল স্তরের বৈঠক। প্রথমে আটটায় সেই বৈঠক শুরু হওযার কথা থাকলেও পরে গিয়ে তা শুরু হয় দুপুর দুটোয়।

বৈঠক শেষে লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং ফিরে আসেন

বৈঠক শেষে লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং ফিরে আসেন

পূর্ব লাদাখের চুষুল সেক্টরের বিপরীতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার ধারে মলদো বর্ডার পারসোনাল মিটিং পয়েন্টে আলোচনা সভা হলেও তা সমাধান হল না পুরো মাত্রায়। বৈঠক শেষে লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিংয়ের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল ফিরে আসে লেহতে।

ড্রিল সম্পন্ন করে চিন

ড্রিল সম্পন্ন করে চিন

এদিকে এরই মধ্যে ফের নিজেদের সেনা নিয়ে ড্রিল সম্পন্ন করে চিন যার জেরে সীমান্তে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায় সোমবার। জানা গিয়েছে যুদ্ধের প্রস্তুতি হিসাবে এই ড্রিল করে তারা। এই ড্রিলের আকরের জেরে ভারতীয় সেনাও তৎপর হয়েছে। তবে আলোচনা চলাকালীন এরকম ঘটনায় বিচলিত ভারতও। তবে প্রস্তুতি সারা হচ্ছে ভারতের তরফেও।

পিছু হটল চিন

পিছু হটল চিন

তবে একদিনের মাথাতেই পিছু হটল চিন। লাদাখ সীমান্ত থেকে বেজিং সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি শান্ত করতে ভারতের তরফেও সেনা কমানো হচ্ছে সীমান্ত থেকে। তবে গত এখ মাসের এই অশান্ত পরিস্থিতিতে ভারতে মেপে নিতে চিনের সুবিধে হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই পরিস্থিতি স্বাভাবিক

দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই পরিস্থিতি স্বাভাবিক

এর আগে রাজনাথ সিং জানিয়েছিলেন, একমাত্র দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমেই পরিস্থিতি স্বাভাবিক করা যেতে পারে ভারত চিন সীমান্তে। ভারত চিনরাকালিনই শান্তির পক্ষে বলে একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+