ডোকলামে লুকিয়ে রাস্তা বানিয়ে ফেলেছে চিন, উপগ্রহ চিত্রে ফাঁস গোপন কার্যকলাপ
পূর্ব সিকিমে ডোকলামের বিতর্কিত এলাকায় বেশ কয়েকটি রাস্তা ইতিমধ্যে বানিয়ে ফেলেছে চিন।
ডোকলাম নিয়ে সমঝোতার কথা মুখে বললেও এই বিতর্কিত অঞ্চলে নিজেদের আধিপত্য জারি রাখতে জোর তৎপরতা বজায় রেখেছে চিন। ভারতকে মুখে একরকম বলে কাজে অন্য কিছু করছে। যার ফলে এই অঞ্চলে ফের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, পূর্ব সিকিমে ডোকলামের বিতর্কিত এলাকায় বেশ কয়েকটি রাস্তা ইতিমধ্যে বানিয়ে ফেলেছে চিন। যে জায়গায় জুন মাস থেকে শুরু করে অগাস্ট পর্যন্ত ভারত-চিন সেনা অবস্থান করেছিল, সেই এলাকা থেকে এটি বেশি দূরে নয়।
সীমান্ত থেকে তার দূরত্ব ৪.৫ কিলোমিটার। যেখানে ইতিমধ্যে ১ কিলোমিটারের বেশি রাস্তা চিন বানিয়ে ফেলেছে। পাশাপাশি সীমান্তে ভারতীয় পোস্ট থেকে ৭.৩ কিলোমিটার দূরত্বে আর একটি ১.২ কিলোমিটার দৈর্ঘ্যের রাস্তা বানিয়ে ফেলেছে চিন। এছাড়া ডোকা লা পাস বাদে সিঞ্চে লা পাসের কাছে ১০ কিলোমিটারের মধ্যেও চিনা সেনা রাস্তা বানিয়ে ফেলেছে।
উপগ্রহ চিত্রের গত ১৩ মাসের তথ্যে দেখা গিয়েছে, ১৯ ফেব্রুয়ারির পর রাস্তা বানানো হয়েছে। যরা মধ্যে দুটি জায়গা একেবারে সদ্য বানিয়েছে চিন। যার অর্থ ডোকলাম নিয়ে বিবাদ মিটে যাওয়ার পরে গোপনে চিন ওই এলাকায় রাস্তা বানিয়েছে। অক্টোবর ১৭ থেকে ৮ ডিসেম্বরের মধ্যে চিন রাস্তা বানিয়েছে বলে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications