সব জল্পনার অবসান! মহাকাশ থেকে সোজা পৃথিবীতে আছড়ে পড়ল চিনা স্পেস স্টেশন
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আছড়ে পড়ল চিনের স্পেস স্টেশন তিয়ানগং ১।
সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় আছড়ে পড়ল চিনের স্পেস স্টেশন তিয়ানগং ১। প্রথমে আশঙ্কা করা হয়েছিল ঘনবসতিপূর্ণ এলাকায় তা আছড়ে পড়তে পারে। তবে শেষপর্যন্ত ভারতীয় সময় ভোরে ৫টা ৪৫ মিনিট নাগাদ তা প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ে।

চিনা স্পেস স্টেশন
মহাকাশে নিজেদের শক্তি প্রদর্শন করতে ২০১১ সালে প্রথমবার এই মহাকাশ স্টেশনটি উৎক্ষেপণ করেছিল চিন। বেশ কয়েকবার এটি মানুষসহ এবং মানুষ ছাড়াও মহাকাশ পরিভ্রমণ করেছে। তবে শেষপর্যন্ত তাতে কোনও নভশ্চর ছিলেন না।

ভবিষ্যদ্বাণী আগে হয়েছিল
বেশ কয়েকমাসের পর্যবেক্ষণ ও পরীক্ষার পরে গবেষকরা জানান, ২০১৬ সালে চিনা কর্মকর্তারা জানান, মহাকাশ স্টেশনটির নিয়ন্ত্রণ হারিয়েছে তারা। সেসময় তারা জানায় ২০১৭ বা ২০১৮ সাল নাগাদ এটি পৃথিবীতে আছড়ে পড়তে পারে।

পৃথিবীর দিকে ধাবমান ছিল স্পেস স্টেশন
তিয়ানগং ১ ঘণ্টায় ২৬,০০০ কিলোমিটার বেগে ধেয়ে আসছিল পৃথিবীর দিকে। আগে থেকে জানানো হয়েছিল ৪৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে ৪৩ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের যে কোনও জায়গায় ভেঙে পড়তে পারে ৯ টন ওজনের বাসের মতো আকৃতির এই গবেষণাগারটি।

প্রথম পাঠায় আমেরিকা
১৯৭৩ সালে প্রথম 'ম্যানড স্পেস স্টেশন' স্কাইল্যাব মহাকাশে পাঠিয়েছিল আমেরিকা। ১৯৭৯ সালের ১১ জুলাই সেটি আছড়ে পড়ে পৃথিবীতে।












Click it and Unblock the Notifications