করোনার আরও এক নতুন গোষ্ঠীর সন্ধান ঘিরে শিরোনামে ফের চিন, চাঞ্চল্যকর একাধিক তথ্যে তোলপাড় শুরু

করোনার আরও এক নতুন গোষ্ঠীর সন্ধান ঘিরে শিরোনামে ফের চিন, চাঞ্চল্যকর একাধিক তথ্যে তোলপাড় শুরু

ফের শিরোনাম কাড়ল চিন। সেদেশে ইতিমধ্যেই বার্ড ফ্লুয়ের একটি নয়া স্ট্রেইন আবিষ্কার হয়েছে। যা মানুষের ওপর প্রবল প্রভাব বিস্তার করছে। এদিকে, চিনের উহানেই কোভিডের জন্ম কি না, তা নিয়ে যখন বিশ্বে তোলপাড় শুরু হয়েছে, তখনই জানা গিয়েছে যে চিনের গবেষকরা করোনা ভাইরাসের নতুন একটি গোষ্ঠীর সন্ধান পেয়েছেন। যে তথ্য ঘিরেও প্রবল পরিমাণে তোলপাড় শুরু হয়েছে।

 বাদুড়ে উদ্ধার নয়া করোনা গোষ্ঠী!

বাদুড়ে উদ্ধার নয়া করোনা গোষ্ঠী!

চিনের একদল গবেষক করোনা ভাইরাসের এক নতুন গোষ্ঠীর সন্ধান পেয়েছেন বলে জানাচ্ছেন। বাদুড়ের দেহে সেখানে রাইনোফোলাসপাসিলাস নামের একটি নতুন ভাইরাস পাওয়া গিয়েছে, যা জিনগতভাবে করোনার কোভিড-১৯ গোষ্ঠীর খুব কাছাকাছি রয়েছে।

করোনা ছড়িয়ে পড়া নিয়ে গবেষণা

করোনা ছড়িয়ে পড়া নিয়ে গবেষণা

এদিকে, দেখা যাচ্ছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে চিনের গবেষকরা নতুন করে গবেষণা শুরু করেন ইউনানের মতো ছোট শহরে। সেখানে বাদুড়ে কতখানি করোনা ভাইরাস রয়েছে , সেই সম্পর্কে গবেষণার জেরে একাধিক তথ্য উঠে আসে। এছাড়াও গবেষণার বিষয় ছিল যে করোনার জেরে কত ধরনের পশু আক্রান্ত হতে পারে, সেই পশুদের মধ্যে গৃহপালিত পশুরাও রয়েছে কি না, তা সম্পর্কে গবেষণা করা।

কোভিডের সূত্র খোঁজার উদ্যোগ

কোভিডের সূত্র খোঁজার উদ্যোগ

এদিকে, কোভিডের জন্ম চিনে , নাকি অন্য কোনও দেশে , তা নিয়ে গত এক বছরে বিস্তর আলোচনা হয়েছে বিশ্বে। ঘটনা নিয়ে চিন-আমেরিকা সম্পর্কের প্রবল অবনতি হয়। এমন পরিস্থিতিতে ২০২১ এ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন গতমাসেই জানিয়েছেন , করোনার উৎস কোথায় তার রিপোর্ট ৯০ দিনের মাথায় যেন তাঁর টেবিলে এসে পড়ে। এই পরিস্থিতিতে বাদুড়ের দেহে করোনার নয়া গোষ্ঠীর সন্ধান ঘিরে তোলপাড় শুরু হয়েথে বিশ্বে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+