তৃতীয় সন্তানের জন্ম দিলেই মিলবে মোটা টাকা, চিনের এই প্রদেশে কেন এমন আজব নিয়ম জেনে নিন

তৃতীয় সন্তানের জন্ম দিলেই মিলবে মোটা টাকা, চিনের এই প্রদেশে কেন এমন আজব নিয়ম জেনে নিন

করোনা কালে আরেক সংকট দেখা দিয়েছে চিনে। বেশ কিছু প্রদেশে জনসংখ্যা সংকট দেখা দিয়েছে। এই জন সংখ্যা বাড়াতে শেষ পর্যন্ত টাকা বিলির পন্থা নিয়েছে সেদেশের সরকার। প্রত্যেক দম্পতিকেই তিনটি করে সন্তান নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। তার জন্য দম্পতিদের সন্তানের জন্মের আগে থেকে শুরু করে সন্তানের জন্মের পরে পর্যন্ত টাকা দিচ্ছে সেই সব প্রদেশের সরকার।

তৃতীয় সন্তানের জন্ম দিলেই মিলবে মোটা টাকা, চিনের এই প্রদেশে কেন এমন আজব নিয়ম জেনে নিন

চিনের সিচুয়ান প্রদেশের পেনঝুয়া শহরের জনসংখ্যা প্রবল সংকটের মুখে একটি সন্তানের বেশি কেউ সন্তান নিতে চাইছেন না আবার কেউ সন্তানই নিতে চাইছেন। অনেকে তো বিয়েই করতে চাইছেন। এই পরিস্থিতি গত কয়েক বছর ধরেই চলে আসছে যার কারণে সেখানকার জনসংখ্যা কমতে শুরু করেছে। এতটাই সংকটপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে যে আর কয়েকবছর এবাবে চললে সেখানে আর কোনও জনবসতিই থাকবে না। এই পরিস্থিতি মোকাবিলায় শেষ পর্যন্ত ময়দানে নেমেছে সেই প্রদেশের সরকার।

দম্পতিতে দুইয়ের অধিক সন্তান নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। বলা হচ্ছে হয়েছে যে দম্পতিরা তিনটি সন্তান নেবেন তাঁদের সন্তানের জন্মের সঙ্গে সঙ্গে ৫০০০ ইয়ান দেওয়া হবে। শুধু তাই নয় শিশুটি তিন বছর হওয়ার আগেই তাঁর বাবা-মা ১০,০০০ ইয়ান হাতে পেেয় যাবেন। অনুদান এখানেই থেমে থােকনি। প্রথম এবং দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও এই মোটা টাকা অনুদান পাবেন তাঁরা। এমনকী ছেলেমেয়েদের স্কুল ফি এবং বাবা মায়ের বাড়ি কেনার ক্ষেত্রেও ভর্তুকি দেবে সরকার। মোটের উপরে সব রকম পদক্ষেপ করা হবে শিশুর বিকাশের। শুধু মাত্র শিশুর জন্মের অপেক্ষা। তাঁকে বড় করে তোলার সব দায়িত্ব সরকার নিতে রাজি বলে জানানো হয়েছে।

চিনের এই লিনঝে প্রদেশে জনসংখ্যা ক্রমশ কমতে শুরু করেছে। শেষবারের জনগণনায় দেখা গিয়েছে সেই এলাকায় মাত্র ২২ হাজার লোক রয়েছেন। গত ১০ বছরে জনসংখ্যা বাড়া তো দূরের কথা উল্টে কমতে শুরু করেছে। এইপরিস্থিতি চললে আর কয়েক বছরের মধ্যে সেখানকার জনসংখ্যা শূন্যতে গিয়ে দাঁড়াবে। তাই চিন সরকার সিদ্ধান্ত নিয়েছে ২০৩০ সালের মধ্যে সেই প্রদেশে জনসংখ্যা ৯ শতাংশ বাড়ানোর। তাহলে কিছুটা হলেও সমস্যা মিটবে বলে মনে করছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+