২১ বছর পর ধরা পড়ল চাইনিজ খুনি

বেজিং, ২৮ ডিসেম্বর : চারটি খুন করেও প্রায় দু'দশক ধরে টিঁকি ছুঁতে পারেনি তার। তবে অবশেষে ২১ বছর পরে গণপ্রজাতন্ত্রী চিনের শানডং প্রদেশে ধরা পড়ল এই খুনি। [ডাকাতির টাকায় রিয়েল এস্টেট ব্যবসা, কোটিপতি বিজনেস টাইকুন]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জিয়া এক দম্পতি ও তাঁদের দুই নাবালিকা মেয়েকে হত্যা করে। ঘটনাটি ঘটেছিল ১৯৯৪ সালের ৫ মে, জিনান প্রদেশে।

২১ বছর পর ধরা পড়ল চাইনিজ খুনি

ঘটনার পরই পালিয়ে যায় জিয়া নামে ওই ব্যক্তি। তখনই তাকে ধরার জন্য গোয়েন্দাদের সতর্ক করা হয়। চারিদিকে পুলিশি তল্লাশি শুরু হয়। অন্য প্রদেশেও এব্যাপারে খবর যায়। তবুও জিয়াকে ধরা যায়নি।

তবে গত মাসের ২০ তারিখে জিয়াকে নিয়ে একটি ক্লু পায় হেনান প্রদেশের পুলিশ। পরে তা জানানো হলে জিনান প্রদেশের পুলিশ জিয়াকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেরায় অপরাধের কথা স্বীকার করেছে জিয়া।

আরও খবর পড়ুন এখানে :

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+