চেন টেনে ট্রেন থামিয়ে সেলফি চিনা যুবকের
বেজিং, ৬ নভেম্বর : সেলফি অবসেশন কোন পর্যায়ে পৌঁছতে পারে তা দেখিয়ে দিলেন এক চিনা যুবক। সেলফি তোলার জন্য ইমার্জেন্সি চেন টেনে ট্রেন থামতে বাধ্য হল। আর সেই সুযোগে রেল লাইনের মাঝে দাঁড়িয়েই সেলফি তুললেন ওই যুবক। [কিম কার্ডাশিয়ানের "খোলামেলা" সেলফি! না দেখলে পস্তাতে হবে]
ঘটনাটি ঘটেছে গণপ্রজাতন্ত্রী চিনের বেজিং-সাংহাই ট্রেন লাইনের মাঝে। পুলিশ জানিয়েছে, বছর উনিশের এক যুবক ট্রেন সেলফির নেশায় কাঁটাতার পেরিয়ে লাইনের কাছে চলে আসে। এটা দেখে বাধ্য হয়ে চালককে ট্রেন থামাতে হন। [সাপের সঙ্গে 'সেলফি' তুলে হাসপাতালে]

যুবকটির কাছে একটি কাঠের লাঠি পাওয়া গিয়েছে। যেটিকে সে সেলফি স্টিক হিসাবে ব্যবহার করছিল। এবং সেলফি তুলতে রেল লাইনের মাঝে চলে গিয়েছিল। ['নগ্ন সেলফি'-র আবদার হবু বরের, বিয়ের বানচাল ক্ষুব্ধ কনের]
তবে পিছন থেকে হঠাৎ করেই চলে আসে ট্রেন। যা দেখে প্রাণ বাঁচাতে তড়িঘড়ি রেল লাইনের বাইরে ঝাঁপ দেয় ওই যুবক। তবে কাঠের লাঠিটি রেল লাইনেই পড়েছিল। [প্রসব যন্ত্রণায় কাতর নগ্ন মহিলার সঙ্গে সেলফি তুললেন চিকিৎসক]
ঘটনাটি প্রত্যক্ষ করেই সঙ্গে সঙ্গে ব্রেক কষে ট্রেন থামান চালক। আটক করা হয় অভিযুক্ত যুবককে। পরে চিনা মু্দ্রায় ৫০০ য়ুয়ান জরিমানাও আদায় করে পুলিশ। [সেলফি তুলে গিনেস বুকে নাম লেখাতে গবেষণার চাকরি ছাড়লেন এক যুবক]












Click it and Unblock the Notifications