পাকিস্তানের মাটিতে হাতে একে ৪৭ নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে চিনারা! ভাইরাল চাঞ্চল্যকর সেই ছবি
পাকিস্তানের মাটিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয় ১৩ জন চিনা ইঞ্জিনিয়ারের। আর সেই ঘটনাকে পাকিস্তান 'দুর্ঘটনা' বলে ব্যাখ্যা দিলেও চিন তা মানতে নারাজ। ইতিমধ্যেই চিন বিশেষ টিম পাঠিয়েছে ঘটনার তদন্তের জন্য। তারই মধ্যে সামনে এস
পাকিস্তানের মাটিতে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হয় ১৩ জন চিনা ইঞ্জিনিয়ারের। আর সেই ঘটনাকে পাকিস্তান 'দুর্ঘটনা' বলে ব্যাখ্যা দিলেও চিন তা মানতে নারাজ। ইতিমধ্যেই চিন বিশেষ টিম পাঠিয়েছে ঘটনার তদন্তের জন্য। তারই মধ্যে সামনে এসেছে চাঞ্চল্যকর ছবি।

দেখা যাচ্ছে হাতে একে ৪৭ রাইফেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে পাকিস্তানে কর্মরত চিনারা। মনে করা হচ্ছে আত্মরক্ষার স্বার্থেই তারা এই কাজ করছে। পাকিস্তানের সিপিইসি প্রজেক্টে কাজ করছেন বহু চিনের নাগরিক। একটি ছবিতে দেখা যাচ্ছে তারা প্রজেক্টের সাইটে কাজ করছে আর তাদের হাতে একে ৪৭।
বাস দুর্ঘটনার পরই এই ছবি দেখা গিয়েছে। কয়েকদিন আগেই পাকিস্তানের বাসে বিস্ফোরণের ঘটনায় মৃত্যু হয় কমপক্ষে ১৩ জনের। মৃতদের মধ্যে ছিলেন বেশ কয়েকজন চিনা ইঞ্জিনিয়াররা।
পাকিস্তানের দাবি, দুর্ঘটনার মুখে পড়েছিল বাসটি। কিন্তু, চিন যে তা মানতে নারাজ, তা বেশ স্পষ্ট। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উচ্চ কোহিস্তান নামে একটি এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই এলাকায় চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের আওতায় কাজ চলছে।
৬০ বিলিয়ন ডলারের কাজ চলছে সেখানে। দাসু বাঁধ তৈরি হচ্ছে সেখানে। আর সেই কাজেই ইসলামাবাদকে সাহায্য করছিলেন চিনা ইঞ্জিনিয়াররা। তাঁরা বাসে যাওয়ার সময় আচমকা একটা বীভৎস শব্দ হয়। বাসটি সোজা খাদে পড়ে যায়। স্থানীয়রাই দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে উদ্ধার শুরু করেন।
বিস্ফোরণের ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে চিনা বিদেশমন্ত্রকের তরফে। প্রকল্পের কাজের সূত্রে অনেক দিন ধরেই চিনা ইঞ্জিনিয়রেরা পাকিস্তানে রয়েছেন।
বিস্ফোরণের এই ঘটনার পর তাঁদের সুরক্ষার প্রশ্ন নিয়ে সরব হয়েছে চিন। পাকিস্তানে বসবাসকারী বাকি চিনা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছেন চিন।












Click it and Unblock the Notifications