করোনাকালেই স্মার্টফোন বিক্রিতে জোয়ার, অ্যাপলকে টপকে বিশ্ববাজারে নয়া রেকর্ড চিনা সংস্থা শাওমির
করোনাকালেই স্মার্টফোন বিক্রিতে জোয়ার, অ্যাপলকে টপকে বিশ্ববাজারে নয়া রেকর্ড চিনা সংস্থা শাওমির
লকডাউনে একদিকে যেমন মন্দার ছাপ পড়েছে গোটা বিশ্বজুড়ে, তেমনই উল্টোদিকে লকডাউনের ঘেরাটোপে থেকে স্মার্টফোনের ব্যবহার বেড়েছে কয়েকগুণ। আর তার জেরে বেড়েছে বিক্রিও।এমতবস্থায় এবার স্মার্টফোন তৈরির নিরিখে গোটা বিশ্বের মধ্যে নতুন রেকর্ড তৈরি করে ফেলল চিনা সংস্থা শাওমি। স্মার্টফোন প্রস্তুতকার হিসাবে অ্যাপলকে টপকে উঠে এল দ্বিতীয় স্থানে।

এদিকে এখনও পর্যন্ত এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছে স্যামসং। কিন্তু নিত্যুনতুন স্মার্টফোন, দুর্দান্ত ফিচার, অভাবনীয় দাম ও প্রযুক্তির কারিকুরির জেরে বিগত বেশ কয়েক বছরে স্যামসংকেও জোর টক্কর দিয়েছে শাওমি। সেই সঙ্গে চিনের বাজারেই কড়া প্রতিযোগিতার মধ্যে পড়েছে অপর এক চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা হুয়াওয়ে।
এদিকে ক্যানালিসের প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম প্রস্তুতকারক সংস্থা হিসাবে উঠে এসছে। যার জেরেই বর্তমানে চাপে পড়েছে দক্ষিণ কোরিয়ার স্মার্টফোন নির্মাতা স্যামসাং। যদিও বিক্রির নিরিখে এখনও পর্যন্ত বাজারে ১৯ শতাংশ শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে স্যামসং। তবে শাওমিও দ্রুত এই ব্যবধান ঘোচাচ্ছে।
ক্যানালিসের পরিসংখ্যান বলছে, বিশ্ববাজারে মোট স্মার্টফোন বিক্রির ক্ষেত্রে শাওমির হাতে আছে ১৭ শতাংশ শেয়ার। অনযদিকে শাওমির দক্ষিণ আমেরিকায় ৩০০ শতাংশের বেশি বেড়েছে শাওমির স্মার্ট ফোন বিক্রির পরিমাণ। আফ্রিকায় বেড়েছে ১৫০ শতাংশ। পশ্চিম ইউরোপে ৫০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। তারজেরেই নতুন করে ফুঁলেফেঁপে উঠেছে তাদের ব্যবসা। তবে স্যামসংয়ের পাশাপাশি চাইনিজ মোবাইলের দুনিয়ায় বিশ্বব্যাপী শাওমিকে কড়া টক্কর দিচ্ছে ওপো, ভিভোর মতো সংস্থাগুলিও।












Click it and Unblock the Notifications