মার্কিন মুলুকে চিন ও ভারতের পড়ুয়াদের নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ
মার্কিন মুলুকে চিন ও ভারতের পড়ুয়াদের নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ
মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভিসা নীতি নিয়ে সেদেশে বসবাসকারী ভিনদেশীদের কাছে প্রবল সমালোচনার শিকার হচ্ছে , তখনই এক চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ্যে এল। 'স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিসিটর প্রোগ্রাম' এর তথ্য অনুযায়ী, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের পড়ুয়ারাই সমবেতভাবে মিলিয়ে আমেরিকায় বড় অংশের বিদেশী পড়ুয়া হিসাবে উঠে আসছে।

আমেরিকায় পাঠরত বিদেশী পড়ুয়াদের মধ্যে ৪৮ শতাংশই ভারত ও চিনের বাসিন্দা। ২০১৯ সালের নিরীখে এই তথ্য উঠে এসেছে। যা ২০১৮ সালের তুলনায় দেখলে শতাংশর বিচারে কম। উল্লেখ্য, আমেরিকায় দুই ধরনের ভিসা রয়েছে পড়ুয়াদের জন্য । একটি এফ ওয়ান। যার দ্বারা ইংরেজি মাধ্যমে সেখানে পঠনপাঠনে পড়ুয়ারা অংশ নিতে পারে। অন্যটি, এমওয়ান। এর হাত ধরে পড়ুয়ারা ভোকেশনার ট্রেনিং এ যোগ দিতে পারেন।
তবে ২০১৮ সালের তুলনায় আমেরিকায় ২০১৯ সালে এশিয়া থেকে কম পড়ুয়া গিয়েছেন বলে দেখা যাচ্ছে। বারত থেকে ২,০৬৯ জনের কমতি ও চিন থেকে ৪ ২৩৫ জনের কমতি লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে আরও একটি রিপোর্ট বসছে অন-অভিবাসী পড়ুয়াদের মধ্যে আমেরিকার ৭৫ শতাংশ পড়ুয়াই ভারতকে নিজের জায়গা বলে দাবি করেন।পরিসংখ্যান বলছে, কাতার, কাজাখস্তান, সিরিয়া অন্যান্য সময়ে আমেরিকায় কম পড়ুয়া পাঠালেও, এবার যেন বেশি সংখ্যক পড়ুয়া পাঠাচ্ছে বলে পরিসংখ্যানে ধরা দিয়েছে।












Click it and Unblock the Notifications