ভারতকে বন্ধু বলে সম্বোধন চিনের! দুই শত্রু-দেশকে মিলিয়ে দিল করোনা-ভাইরাস

করোনা আতঙ্ক গ্রাস করেছে চিনকে। এই কঠিন সময়ে ভারতকে পাশে পেয়ে আপ্লুত চিন। সেজন্য ভারতকে বন্ধু বলে সম্বোধন করলেন চিনা রাষ্ট্রদূত সান ওয়েডং।

করোনা আতঙ্ক গ্রাস করেছে চিনকে। এই কঠিন সময়ে ভারতকে পাশে পেয়ে আপ্লুত চিন। সেজন্য ভারতকে বন্ধু বলে সম্বোধন করলেন চিনা রাষ্ট্রদূত সান ওয়েডং। তিনি বলেন, ভারত তার দেশ চিনের করোনভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, তাতে বন্ধুত্বের ছোঁয়া লেগে আছে বলে বর্ণনা করেন তিনি।

ভারতকে বন্ধু বলে সম্বোধন চিনের! দুই ‘শত্রু’র হাতে হাত

তিনি বলেন, কঠিন সময়ে আমদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ভারত। ভারতের এই দয়ালু মানসিকতায় আমরা গভীরভাবে আকৃষ্ট হয়েছি। ভারতীয়দের সহানুভূতিই আমাদের সেই সময়ের কথা স্মরণ করিয়ে দিয়েছে, যখন ডক্টর কোটনিস বহু লোকের জীবন বাঁচিয়েছিলেন এবং চিনা জনগণের মুক্তির লক্ষ্যে দুর্দান্ত অবদান রেখেছিলেন।

চিনা রাষ্ট্রদূত সান বলেন, ১৯৪০-এর দশকে জাপানের সঙ্গে সংঘর্ষে আহত চিনা সৈন্যদের চিকিৎসা করতে গিয়ে নিজের জীবনকেও তোয়াক্কা করেননি ভারতীয় চিকিৎসক দ্বারকানাথ কোটনিস। রাষ্ট্রদূত সান আরও বলেছেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত চিনের পাশে দাঁড়িয়েছে। ভারত যেভাবে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, তাতে মন ছুঁয়ে গিয়েছে চিনের।

তিনি আরও বলেন, চিন ও ভারত মহামারী সম্পর্কে নিবিড় যোগাযোগ রাখছে। সম্প্রতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে একটি চিঠি পাঠিয়ে এই প্রাদুর্ভাবের মোকাবিলায় চিনা সরকার কর্তৃক যে প্রচণ্ড প্রচেষ্টা রয়েছে, তাকে স্যালুট জানিয়েছেন তিনি। তার পাশাপাশি সমস্তরকম সাহায্যের আশ্বাসও দিয়েছেন।

তিনি জোর দিয়েই বলেন, চিন করোন ভাইরাস নিয়ন্ত্রণে এবং প্রতিরোধে নানা ব্যবস্থা স্থাপন করেছে এবং করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তাঁরা বিজয়ী হবেনই। রাষ্ট্রদূত আরও বলেন, চিন এই রোগ প্রতিরোধের জন্য ৮০ বিলিয়ন আরএমবি বরাদ্দ করেছে এবং মহামারীর পরে অর্থনৈতিক ওঠানামা মোকাবিলায় সরকারের পর্যাপ্ত সংস্থান এবং নীতিমালা রয়েছে।

সরকারিভাবে কোভিড-১৯ নামে পরিচিত, এই রোগটি গত বছরের ডিসেম্বরে উহানের উদ্ভূত হয়েছিল। এটি ছড়িয়ে পড়েছে চিনের বিভিন্ন প্রদেশ-সহ অন্যত্রও। ৭২,০০০-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এবং এখন পর্যন্ত চিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০০০। গত সপ্তাহে চিনের সঙ্কটে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া দেশগুলির একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে ভারতের নাম ছিল না। এবার বর্তমান সঙ্কটের সময়ে ভারতেও বন্ধু হিসেবে পেল চিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+