মিশন 'স্প্রিং স্প্রাউট', ভারতে বসবাসকারী চিনা নাগরিকদের নিজের খরচায় করোনার টিকা দেবে বেজিং

মিশন 'স্প্রিং স্প্রাউট', ভারতে বসবাসকারী চিনা নাগরিকদের নিজের খরচায় করোনার টিকা দেবে বেজিং

করোনা সংক্রমণ ছড়ানোর পর এবার টিকা নিয়ে উদ্যোগী হল বেজিং। ভারতে বসবাসকারী চিনা নাগরিকদের নিজেরাই খরচ করে টিকা দেবে বলে জানিয়েছেন চিন। ইতিমধ্যেই দিল্লির চিনা দূতাবাস তথ্য সংগ্রহ করতে শুরু করে দিয়েছে। আন্তর্জাতিক টিকাকরণের অংশ হিসেেবই ভারতে বসবাস কারী চিনা নাগরিকদের টিকাকরণে উদ্যোগি হয়েছে জিংপিন সরকার।

চিন থেকেই ছড়িয়েছে করোনা

চিন থেকেই ছড়িয়েছে করোনা

২০২০ সালে ফেব্রুয়ারি মাস থেকেই করোনা ভাইরাস ছড়াতে শুরু করে গোটা বিশ্বে। যার ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা বিশ্ব। করোনার সেকেন্ড ওয়েভের ধাক্কা চলছে ভারতে। বিশ্বের একাধিক দেশে সেটা থার্ড ওয়েভ, ফোর্থ ওয়েভে পৌঁছে গিয়েছে। কিন্তু কীভাবে চিন থেকে ছড়াল এই করোনা ভাইরাস। এবং তার উৎসই বা কি সেটা কিন্তু এখনও কারোর কাছে স্পষ্ট নয়। এমনকী বিশ্বস্বাস্থ্য সংস্থা হু পর্যন্ত জানে না ঠিক কোথা থেেক ছড়াল করোনা ভাইরাস।

ভারতে টিকা দেবে বেজিং

ভারতে টিকা দেবে বেজিং

ভারতে বসবাসকারী চিনা নাগরিকদের টিকা দেবে বেজিং। নিজের খরচা সেই টিকা দেওয়া হবে। ইতিমধ্যেই দিল্লির চিনা দূতাবাস তথ্য সংগ্রহ করতে শুরু করে দিয়েছে। যদিও করোনা পরিস্থিতির মধ্যে লাদাখ সীমান্ত নিয়ে চিনের সঙ্গে সুসম্পর্ক নেই ভারতের। এখনও মেটেনি সেই সংকট। আলোচনার মধ্যেই রয়েছে পুরো বিষয়টি। সেই সমস্যা দ্রুত মিটবে বলেও মনে করছে না ভারত।

 মিশন স্প্রিং স্প্রাউট

মিশন স্প্রিং স্প্রাউট

মিশন স্প্রিং স্প্রাউট নামে এই টিকাকরণ কর্মসূচি শুরু করেছে বেজিং। গোটা বিশ্বেই ছড়িেয় ছিটিয়ে থাকা চিনা নাগরিকদের টিকা দেবে তারা। বিনামূল্যে করোনা টিকা দেবেন তাঁরা। তবে কবে থেকে টিকা দেওয়া হবে তা এখনও সুনিশ্চিত করে জানানো হয়নি। মার্চ মাসেইএই প্রকল্পটি সূচণা করেছিল বেজিং। এখনও পর্যন্ত ১২০টি দেশে ৫ লক্ষ চিনা নাগরিককে টিকা দিয়েছে বেজিং।

কোন কোন দেশে টিকাকরণ

কোন কোন দেশে টিকাকরণ

ইতিমধ্যেই থাইল্যান্ড, মিশর, জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা, লেবানন, সুদান, অ্যাঙ্গোলা, কঙ্গো, মোজাম্বিক, সিরিয়া, মন্টেগ্রোতে বসবাসকারী চিনা নাগরিকদের করোনা টিকা দিয়েছে বেজিং। নিজের দেশের নাগরিকদের নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+