এই পেশায় কেরিয়ার করতে চাইলে নাম কাটিয়ে ফেলুন, কারণ আপনার জায়গা ছিনিয়ে নেবে 'রোবট'
টিভির সঞ্চালকরা এবার বড় প্রতিযোগিতার মুখে পড়তে পারেন। কারণ খবর পড়ে শোনাতে এবার তৈরি রোবটরাও।
টিভির সঞ্চালকরা এবার বড় প্রতিযোগিতার মুখে পড়তে পারেন। কারণ খবর পড়ে শোনাতে এবার তৈরি রোবটরাও। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটরা মানুষের মুখের অভিব্যক্তি নকল করে, তাদের কথা নকল করে খবর পড়তে তৈরি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, তাদের আদব-কায়দাও নাকি একেবারে হুবহু নকল করতে পারে রোবটরা। ফলে চিনের সংবাদ পাঠকরা নাকি প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে গিয়েছে।

চিনের সরকারি সংবাদসংস্থা শিনহুয়া সূত্রে জানা গিয়েছে, সেদেশের উঝেন শহরে বিশ্ব ইন্টারনেট কনফারেন্সে এই ধরনের রোবটের ব্যবহার করে দেখানো হয়েছে। যা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে চিনে হওয়া গবেষণার বড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।
একটি ভিডিওতে রোবটকে বলতে শোনা গিয়েছে, আজ তার নিউজ এজেন্সিতে প্রথম দিন। মানুষকে খবর জানাতে সে কঠিন পরিশ্রম করবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে। যেভাবে তার সিস্টেমে খবর জোগানো হবে, সেইভাবে সে দর্শকদের খবর সরবরাহ করবে বলে জানিয়েছে রোবটটি।
ঠিক কবে থেকে এই প্রযুক্তির ব্যবহার শুরু হবে তা ঠিক হয়নি। তবে কনফারেন্সে উপস্থিত জনতা জমিয়ে সেলফি তুলেছেন রোবট সঞ্চালকের সঙ্গে। তাকে ডিজি্টাল অ্যাঙ্কার হিসাবেও ডাকা হচ্ছে। উপস্থিত জনতা রীতিমতো হাততালি দিয়ে রোবট সঞ্চালককে বাহবা জানিয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications