মার্কিন-চিন যুদ্ধের পারদ চড়ছে! আমেরিকায় চিনা পড়ুয়াদের 'ডিটেনশন' নিয়ে বেজিং এর সতর্কতা
ক্রমেই চিন -মার্কিন সংঘাতের পারদ চড়তে শুরু করে দিয়েছে। কার্যত ধীরে ধীরে গোটা বিশ্ব চিনকে কোণঠাসা করতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে বুধবারই হিউস্টনে চিনা কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেয় আমেরিকা। এরপর থেকেই একাধিক আশঙ্কাজনক পরিস্থিতি মার্কিন-চিন সংঘাতের আবহে উঠে আসছে।

আমেরিকায় চিনা পড়ুয়াদের সতর্কতা
আমেরিকায় আবস্থিত চিনা পড়ুয়াদের ক্রমেই সতর্ক করতে শুরু করে দিয়েছে বেজিং। বেজিং এর বার্তা মার্কিনি জিজ্ঞাসাবাদ যেকোনও মুহূর্তে চিনা পড়ুয়াদের বিপাকে ফেলতে পারে। আর সেজন্য আমেরিকায় অবস্থিত চিনা পড়ুয়াদের সতর্ক করল চিন।

'ডিটেনশন' এর আশঙ্কা
চিনের আশঙ্কা আমেরিকায় অবস্থিত চিনা পড়ুয়াদের 'অযাচিত জিজ্ঞাসাবাদের' মুখে পড়তে হতে পারে। যার জেরে তাঁদের 'ডিটেনশন' ও হয়ে যেতে পারে। দুই দেশের সম্পর্কের অবনতির জেরে এমন পরিস্থিতি হতে পারে। আর সেজন্যই চিনা পড়ুয়াদের সতর্ক করেছে বেজিং।

আমেরিকায় শুরু হয়ে গিয়েছে..
উল্লেখ্য, চিনের বিদেশ মন্ত্রকের দাবি, একাধিক চিনা পড়ুয়াকে আমেরিকার বুকে 'ডিটেনশন' এর মুখে পড়তে হয়েছে। এছাড়াএ বহু চিনা পড়ুয়াকে আচমকা জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দিয়েছে মার্কিন প্রশাসন। এমন পরিস্থিতিতে চিনা পড়ুয়াদের নিরাপত্তার দিকটি নিয়ে চিন্তিত বেজিং।

নথি নষ্টের অভিযোগ
এর আগে , আমেরিকায় হিউস্টনে চিনা কনস্যুলেটের মধ্যে আগুনে নথি পুড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে চিনা অফিসারদের বিরুদ্ধে। এই অভিযোগের সত্যতা স্বীকার করেছেন ট্রাম্পও। আর তার জেরেই বন্ধ করা হয়েছে কনস্যুলেট। ঘটনা নিয়ে গভীরস সন্দেহ দানা বাঁদতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications