ভারত–পাকিস্তানকে একে অপরের দিকে বন্ধুত্ত্বের হাত বাড়াতে পরামর্শ দিল চিন
ভারত–পাকিস্তানের সম্পর্ক নিয়ে পরামর্শ দিল চিন। ভারতে চিনের রাষ্ট্রদূত সান ওয়েডং জানিয়েছেন, দু’টো দক্ষিণ এশিয়া দেশকে একে–অপরের প্রতি বন্ধুত্ত্বের হাত বাড়িয়ে দেওয়া উচিত। চিন একান্তভাবে চায়, ভারত–পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো হোক আর দুই দেশ মিলে এশিয়াতে শান্তি ও স্থিরতা স্থাপন করুক।

সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চিনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তা নিয়ে চিনা রাষ্ট্রদূত জানান, ভারত এবং চিন এশিয়ার মধ্যে প্রধান দু’টি দেশ। এশিয়ার বিভিন্ন দেশে যাদের প্রভাবও রয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে গভীর আলোচনা হয়। চিন জোর দিয়ে জানায় যে তারা নিষ্ঠার সঙ্গে ভারত–পাকিস্তান ও চিনের মধ্যে ভালো সম্পর্ক স্থাপন করবে। রাষ্ট্রদূত বলেন, 'আমরা আশা করি যে এশিয়ার দেশগুলির উন্নয়ন এবং সমৃদ্ধির জন্য শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এই তিন দেশ একত্রিত হবে।
পাকিস্তানের বিরুদ্ধে এফএটিএফের পদক্ষেপ নিয়ে চিনা রাষ্ট্রদূত বলেছেন যে, 'আমরা সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সকল দেশকে আন্তর্জাতিকভাবে তাদের যোগদান বাড়ানোর জন্য আহ্বান জানিয়েছি।’ ভারত–চিনের দুই প্রধানের মধ্যে আলোচনা এবং উভয়ের সম্পর্ক নিয়ে সান ওয়েডং জানান, দুই দেশের মধ্যে মুখ্য বিষয়ের রণনীতির ওপর আলোচনা হওয়া উচিত এবং উভয়েরই একে অপরের গুরুত্বপূর্ণ বিষয়কে সম্মান করা উচিত। তিনি এও জানান যে দুই প্রতিবেশী দেশকেই ধীরে ধীরে নিজেদের মধ্যে দুরত্ব ঘুচিয়ে মতভেদকে শেষ করতে হবে।
ভারত এবং চিনের মধ্যে ব্যবসা সংক্রান্ত আলোচনা নিয়ে চিনা রাষ্ট্রদূত জানান, উভয় পক্ষের মধ্যেই ব্যবসার ভারসাম্য নিয়ে কথা হয়েছে। অর্থনৈতিক বিকাশ দু’দেশের পক্ষেই যে ভালো তা বুঝতে পারে দুই রাষ্ট্রনেতা।












Click it and Unblock the Notifications