চিন-মার্কিন যুদ্ধের দামামা বাজতে শুরু করল! দূতাবাস ইস্যুতে ওয়াশিংটনকে পাল্টা তোপ বেজিংএর
চিন-মার্কিন যুদ্ধের দামামা বেজে গেল! দূতাবাস ইস্যুতে ওয়াশিংটনকে পাল্টা তোপ বেজিংএর
হিউস্টনে চিনের কনস্যুলেট বন্ধের নির্দেশ আগেই দিয়েছিল আমেরিকা। এবার তার পাল্টা জবাব দিল চিন। আর এই জবাব ও পাল্টা জবাবের জেরে ক্রমেই করোনার আবহে প্রবলভাবে যুদ্ধের আশঙ্কা বাড়তে শুরু করেছে।

চিনের পদক্ষেপ
এবার হিউস্টনে চিনের কনস্যুলেট (দূতাবাস) বন্ধ করার পাল্টা জবাবে চিনের মাটিতে মার্কিন কনস্যুলেট বন্ধ করার ঘোষণা করে দিল বেজিং। এদিন বেজিং এর তরফে সাফ ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে চিনের চেংগ্রু তে মার্কিন কনস্যুলেট যেন বন্ধ করে দেওয়া হয়।

৭২ ঘণ্টার জবাব
চিনকে ৭২ ঘণ্টার সময়সীমা দিয়েছিল আমেরিকা। এই সময়ের মধ্যে হিউস্টনের কনস্যুলেট বন্ধ করার নির্দেশ দেয় ট্রাম্প প্রশাসন। আর সেই ৭২ ঘণ্টার সময়সীমার কথা ধরে নিয়েই এবার চিনও পাল্টা একই অস্ত্রে আমেরিকাকে কুপোকাত করতে উদ্যত হল।

চিনের বিদেশমন্ত্রকের সাফ বার্তা
চিনের বিদেশমন্ত্রক সাফ বার্তায় জানিয়ে দিয়েছে যে, হিউস্টন কনস্যুলেট নিয়ে আমেরিকা যা করেছে , তার জবাব এভাবেই দিচ্ছে চিন। এটি মার্কিন পদক্ষেপের জবাব বলেই চিন সাফ বার্তায় জানিয়েছে।

আমেরিকার অভিযোগ
হিউস্টনে চিনের কনস্যুলেট 'ইন্টেলেকটচুয়াল প্রপার্টি' চুরি করার আখড়া হয়ে উঠছিল। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর ক্রমাগত গুপ্তচরবৃত্তি করা হত। এমনই সমস্ত বিস্ফোরক অভিযোগ মাইক পম্পেও এনেছেন চিনের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications