লাদাখে নজর রাখতে গিয়ে কোষাগার খালি, গোল্ড স্ক্যামে দেউলিয়া হতে চলেছে জিনপিং সরকার

লাদাখে নজর রাখতে গিয়ে কোষাগার খালি, বিশ্বের বৃহত্তম গোল্ড স্ক্যামে দেউলিয়া হতে চলেছে জিনপিং সরকার

লাদাখ দখল করতে গিয়ে কোষাগার ফাঁকা করে ফেলেছেন জিনপিং। বিশ্বের সবচেয়ে বড় সোনা জালিয়াতি ফাঁস হয়ে গেল চিনে। ৮৩টন জাল সোনার বাট দিয়ে ১৬০০ কোটি টাকা ব্যাঙ্ক ঋণ নেওয়ার অভিযোগ চিনের সবচেয়ে বড় স্বর্ণ ব্যবসায়ী কিংগোল্ডের।

লাদাখে নজর

লাদাখে নজর

করোনা পরিস্থিতিত সামলে উঠতে না উঠতেই ভারতের সীমান্তে নজর দিয়ে বসেছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। লাদাখে ভারতের জমি দখলে মরিয়া জিনপিং আস্ফালন শুরু করে দিয়েছে। সংঘর্ষে পৌঁছে গিয়েছে দুই দেশ। প্রবল আস্ফালন দেখাচ্ছে চিনের লালফৌজ।

সোনা জালিয়াতি

সোনা জালিয়াতি

আর এই লাদাখে জমি ছিনিয়ে নিতে গিয়ে নিজের কোষাগারই খালি হয়ে গিয়েছে। ৮৬টন জাল সোনার বাট দিয়ে ১৬০০ কোটি টাকার ঋণ নিয়ে চলে গিয়েছে কিং গোল্ড নামে চিনের সবচেয়ে বড় গয়না প্রস্তুত কারী সংস্থা। পরে দেখা গিয়েছে ৮৬টন সোনার বাট আসলে তামার তৈরি। এই নিয়ে তোলপাড় চলছে গোটা দেশে। যে পরিমান টাকা তারা নিয়ে গিয়েছে তা দেশের মোট সোনা মজুতের ৪.২ শতাংশ এবং গোটা দেশের মোট সোনা উৎপাদনের ২২ শতাংশ।

মাথায় হাত জিনপিংয়ের

মাথায় হাত জিনপিংয়ের

চিনের মোট সোনা সঞ্চয়ের চার শতাংশই এখন নকল বলে জানা গিয়েছে। এবার কোষাগার সামাল দিতেই হিমসিম অবস্থা জিনপিংয়ের। তার উপরে বাণিজ্যিক সংঘাত তৈরি হয়েছে একাধিক দেশের সঙ্গে। ভারত ডিজিটাল স্ট্রাইক করেছে ৫৯ চিনা অ্যাপ নিষিদ্ধ করে। আমেরিকার সঙ্গে বাণিজ্যিক বিবাদ তো আগে থেকেই ছিল।

 করোনায় ধাক্কা অর্থনীতিতে

করোনায় ধাক্কা অর্থনীতিতে

করোনা সংক্রমণ চিন থেকে শুরু হওয়ায় ব্যবসায়ী ঘাটতি বিপুল হয়েছে সেখানে। একাধিক সংস্থা বন্ধ হয়েছে। একাধিক বিদেশি সংস্থা দফতর গুটিয়ে নিয়েছে চিন থেকে। যার ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি চিন। তার উপরে স্বর্ণ-ঋণ জালিয়াতি। এবার হয়তো পথে বসতে হবে জিনপিংকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+