ট্রাম্প সরে আসতেই হু-এর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল চিন, নেপথ্যে কী কোনও রহস্য?

বেশ কয়েকদিন ধরেই করোনা সংক্রমণের বিষয়ে তথ্য প্রকাশ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আমেরিকার তরজা চলতে থাকে। শুধু তাই নয় হু-কে চিনের প্রচারযন্ত্রে পরিণত হয়েছে বলেও বিষোদগার করেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে করোনা মহামারীর সময়ই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অর্থ সাহায্য বন্ধ করে দেওযার ঘোষণা করে আমেরিকা।

কোন দেশ কত টাকা দিত হু-কে?

কোন দেশ কত টাকা দিত হু-কে?

এতদিন হু-কে সব থেকে বেশি অর্থ সাহায্য করত আমেরিকাই। প্রতি বছরে তাদের অর্থ সহায্যের পরিমাণ ৫৮ মিলিয়ন ডলার। এরপরই সব থেকে বেশি সাহায্য করত ২৯ মিলিয়ন ডলার। যা আমেরিকার আর্ধেক। এরপর যথাক্রমে জাপান, জার্মানি ও ব্রিটেন যথাক্রমে দিত ২১ মিলিয়ন, ১৫ মিলিয়ন ও ১১ মিলিয়ন ডলার করে।

হু-কে কত টাকা দেবে চিন?

হু-কে কত টাকা দেবে চিন?

এই অবস্থায় আমেরিকা অর্থ সাহায্য প্রত্যাহার করায় বেশ বিপাকে পড়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সেই সময়ই তাদের সাহায্যার্থে এগিয়ে এল চিন। চিন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৩০ মিলিয়ন ডলার অর্থ সাহায্যের ঘোষণা করল চিন।

করোনা ভাইরাসের উৎপত্তি

করোনা ভাইরাসের উৎপত্তি

গত বছর ডিসেম্বরে চিনের উহানে দেখা দেয় করোনা ভাইরাস। এরপর ক্রমেই তা ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ইতমিধ্যেই প্রায় ২৬ লক্ষ ছাড়িয়েছে। এরমধ্যে এক লাখ ৭৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। করোনার জেরে খাদের কিনারায় ঝুলে রয়েছে অর্থনীতি।

চিনের দাবির সমর্থনে হু-এর বক্তব্য

চিনের দাবির সমর্থনে হু-এর বক্তব্য

এরই মধ্য়ে ফের চিনের দাবির সমর্থনে বক্তব্য রাখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু-এর তরফ থেকে জানানো হয়, কোনও ল্যাব থেকে নয়, বাদুড় থেকেই ছড়িয়েছে এই করোনা ভাইরাস। হু বলছে, এখনও পর্যন্ত যা প্রমাণ আছে তা অনুযায়ী বাদুড় থেকেই এই ভাইরাস ছড়িয়েছে বলে জা যাচ্ছে। কোনও ল্যাবে এই ভাইরাস তৈরি করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+