বন্ধু পাকিস্তানের মান বাঁচাতে ময়দানে চিন, জঙ্গি দমনে ইসলামাবাদের প্রশংসায় বেজিং
দুইদিন আগেই রক্তাক্ত হয়েছিল আফগানিস্তানের রাজধানী কাবুল। বুধবার সকালে কাবুলের উপরাষ্ট্রপতি আমরুল্লাহ সালেহ-এর কনভয় কে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তিনি প্রাণে বাঁচলেও বিস্ফোরণে মৃত্যু হয়েছে ১০ জনের। সেই ঘটনায় আইএসআই-এর মদত থাকার তত্ত্ব উঠে এসেছে। যাতে চাঞ্চল্য ছড়িয়েছে বিস্তর। এই আবহেই এবার বন্ধু পাকিস্তানের হয়ে গলা ফাটাতে ময়দানে নামল চিন।

পাকিস্তানের প্রশংসায় চিন
চিন এই বিষয়ে শুক্রবার বলে, পাকিস্তান জঙ্গিদমনে খুব ভালো কাজ করছে। প্রসঙ্গত, চিনের এই বক্তব্য এমন একটি সময় এল যখন মার্কিন-ভারত কাউন্টার-টেররিজম যৌথ ওয়ার্কিং গ্রুপের পক্ষ থেকে পাকিস্তানকে জঙ্গি দমনে তৎপর হতে বলে। এদিকে পাকিস্তানকে যখন ভারত ও আমেরিকা চাপে রাখল, তখন চিন তার সাহায্যে এগিয়ে আসে।

সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানকে মার্কিন বার্তা
সন্ত্রাসবাদ দমনে পাকিস্তান যাতে নিজের অবস্থান স্পষ্ট করে সে বিষয়ে সাঁড়াশি চাপ দিল ভারত ও আমেরিকা। ভারত ও আমেরিকার সন্ত্রাস দমনের যৌথ ১৭তম সভা ছিল। সেই সভায় পাকিস্তানকে বলা হয় যাতে তাদের মাটি ব্যবহার করে যাতে সন্ত্রাসবাদ বিশ্বে ছড়িয়ে না পড়ে। এই বিশেষ দিকটা সুনিশ্চিত করতে ইমরান খানের সরকারকে কার্যত কোপ দিয়েছে মোদী সরকার ও ট্রাম্প সরকার।

সন্ত্রাসবাদকে নির্মূল করার ওপর চাপ দেওয়া হয়েছে
মার্কিন মুলুকের পক্ষে এই সভায় ছিলেন নাথন সেলস। এই সভা থেকেই ভারত ও আমেরিকার পক্ষ থেকে যৌথভাবে স্থানের মাটি থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করার ওপর চাপ দেওয়া হয়েছে। আলোচনা হয়েছে আল-কায়েদা, লস্কর-ই-তৈবা, আইসিস, হিজবুল মুজাহিদীন প্রসঙ্গ নিয়েও।

রাষ্ট্রসংঘে বেকায়দায় পাকিস্তান
শুধু তাই নয়, পাকিস্তান থেকে সন্ত্রাসবাদ মেটানোর জন্য ভারতকে পূর্ণ সমর্থন করেছে আমেরিকা। আর এই সময়ই চিন পাকিস্তানের সমর্থনে এগিয়ে এল। এদিকে রাষ্ট্রসংঘের ইউএনএসসি অনুযায়ী পাকিস্তানে বসবাসকারী ১৩০ জন জঙ্গির তালিকা ইমরান সরকারকে অনুমোদন করে দেয় নিরাপত্তা পরিষদ। ১৩০ জন জঙ্গির মধ্যে এবার পাকিস্তান শুধুই ১৯ জনকে খুঁজে পেয়েছে বলে জানিয়েছিল। বাকি জঙ্গিদের ইমরান সরকার খুঁজে পাচ্ছে না বলে নিরাপত্তা পরিষদকে জানায়।












Click it and Unblock the Notifications