করোনা নিয়ে চিন কী লুকোচ্ছে! মার্কিন যুক্তরাষ্ট্রের তোলপাড় করা অভিযোগ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করোনা ইস্যুতে ঠান্ডা যুদ্ধের লড়াইয়ের আবহে চিন। ক্রমাগত দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে চড়ছে। চিনের অন্দরে করোনার থাবা নিয়ে সংশয়ের ইঙ্গিত ইতিমধ্যেই দিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে, মার্কিনীরা চিনে গিয়ে এই ভাইরাস ছড়িয়েছে বলে অভিযোগ চিনের। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র বড়সড় অভিযোগ তুলল।

 চিনকে ঘিরে সংশয়!

চিনকে ঘিরে সংশয়!

মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি , করোনা হানা নিয়ে চিন ক্রমাগত তথ্য গোপন করছে। যে ভাইরাস মানব সভ্যতার প্রতি বড় ত্রাস হয়ে উঠছে, সেই ভাইরাসকে নিয়ে চিনের অবস্থান স্পষ্ট নয় বলে বার্তা দিয়েছেন মার্কিন সচিব মাইক পম্পেও।

চিন কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করছে!

চিন কিছু ঢাকা দেওয়ার চেষ্টা করছে!

চিনের দিকে নিশানা দেগে মাইক পম্পেও বলেন, 'আমার উদ্বেগ লুকোছাপা নিয়ে। চিনের কমিউনিস্ট পার্টি যে ভুয়ো তথ্যের সঙ্গে যে নিজেদের জড়াচ্ছে ..বিশ্বের কাছে বহু প্রয়োজনীয় তথ্য লুকিয়ে যাচ্ছে। .. ' পম্পেওর দাবি , এই তথ্য বিশ্ব পেলে তাতে ভাইরাস মোকাবিলায় সুবিধা হবে।

 কোন কোন দেশ তথ্য লুকোচ্ছে বলে দাবি মার্কিনীদের?

কোন কোন দেশ তথ্য লুকোচ্ছে বলে দাবি মার্কিনীদের?

শুধু চিন নয়, রাশিয়া, ইরানের দিকেও করোনা নিয়ে তোপ দেগেছেন মাইক পম্পেও। তাঁর দাবি এই সমস্ত দেশ করোনার প্রাদুর্ভাব নিয়ে বহু তথ্য গোপন করছে। পম্পেওর দাবি ,চিন নিজের দিক থেকে অভিযোগের নিশানা সরাতেই করোনা নিয়ে মার্কিন সেনার দিকে অভিযোগ তুলছে। এই সমস্তটাই চিনের স্ট্র্যাটেজি বলে ইঙ্গিত মার্কিন যুক্তরাষ্ট্রের।

এর আগে ট্রাম্পের বার্তা!

এর আগে ট্রাম্পের বার্তা!

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে জানান, ' আমি একটু অসন্তুষ্ট চিনকে নিয়ে । প্রেসিডেন্ট জিনপিং কে যেমন আমি শ্রদ্ধা করি তেমনই আমি কুর্নিশ জানাই যেভাবে চিন এই মহামারীর সঙ্গে লড়াই করেছে,.. সেই লড়াইকে। আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমরা কি কোনও সাহায্য করতে পারি, তবে তারা তা অগ্রাহ্য করেছে অহংকারের জেরে। তারা কোনও উত্তরও দেয়নি ..। '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+