অবরুদ্ধ করেই মহড়ার নামে যুদ্ধের তালিম চিনের? ফাঁস বেজিংয়ের 'ষড়যন্ত্র'
Nancy Pelosi- এর তাইওয়ান সফরের পর থেকেই রাগে ফুঁসছে চিন। হাউস স্পিকারের সফরের বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও উত্তেজনা বজায় রেখেছে চিন। যদিও Nancy Pelosi- এর তাইওয়ানে পা রাখার সঙ্গে সঙ্গে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়েছিল চিন।
Nancy Pelosi- এর তাইওয়ান সফরের পর থেকেই রাগে ফুঁসছে চিন। হাউস স্পিকারের সফরের বেশ কয়েকদিন কেটে গেলেও এখনও উত্তেজনা বজায় রেখেছে চিন। যদিও Nancy Pelosi- এর তাইওয়ানে পা রাখার সঙ্গে সঙ্গে আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়েছিল চিন।
স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, আমেরিকা আগুন নিয়ে খেলছে। এমনকি এর জবাব আমেরিকা পাবে বলেও স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানানো হয়। আর এর মধ্যেই নতুন করে মহড়া শুরু করতে চলেছে চিন।

লাইভ ফায়ার ড্রিল শুরু করে লালফৌজ
Nancy Pelosi- এর তাইওয়ান সফরের মধ্যেই মহড়ায় নামার নির্দেশ দেওয়া হয় সে দেশের সেনাবাহিনীকে। আর এরপরেই লাইভ ফায়ার ড্রিল শুরু করে লালফৌজ। একেবারে তাইওয়ানকে ঘিরে চলে বিশাল সেই সামরিক মহড়া। এমনকি দ্বীপের অভিমুখ করে বেজিংয়ের তরফে একাধিক মিসাইলও নিক্ষেপ করা হয়। আর এই উত্তেজনার মধ্যেই লাগাতার চিনের যুদ্ধবিমান তাইপের আকাশসীমায় প্রবেশ করে। চিনের এহেন উসকানিমূলক পদক্ষেপের পালটা রণকৌশল সাজিয়েছে তাইওয়ানও। হাই অ্যালার্টে রাখা হয়েছে সে দেশের বাহিনীকেও।

তাইওয়ানকে ঘিরে নতুন ছক চিনের
তাইওয়ানকে ঘিরে নতুন ছক কমিউনিস্ট চিনের। দ্বীপকে ঘিরে নতুন করে সামরিক মহড়া শুরু করতে চলেছে এই দেশটি। বেজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাইওয়ানের চারপাশজুড়ে যে মহড়া চলছে তা শেষ হচ্ছে না। তবে জানা যাচ্ছে, নতুন করে মহড়ার ঘুঁটি কমিউনিস্ট এই দেশটি সাজাতে চলেছে বলেই খবর। তবে মনে করা হয়েছিল এই দ্বীপকে ঘিরে চলা বিশাল সামরিক মহড়া সম্ভবত শেষ হতে চলেছে। কিন্তু এই বিষয়ে চিন কিংবা তাইপের তরফে স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।

আদৌতে যুদ্ধেরই তালিম
বলে রাখা প্রয়োজন, তাইওয়ানকে চিনের অবিচ্ছেদ্য অংস হিসাবে মনে করে চিন। আর সেখানে গত ২৫ বছরের মধ্যেই কোনও মার্কিন প্রশাসন পা রেখেছে। আর তা মোটেই হালকা ভাবে নিতে নারাজ বেজিং। আর এরপরেই চিনের তরফে একাধিক যুদ্ধ জাহাজ, যুদ্ধ জাহাজ, বিমান বাহিনী রণতরী সহ একাধিক সমরাস্ত্র মোতায়েন করা হয়েছে। কার্যত তাইপে অবরুদ্ধ করেই চিন মহড়ার নামে কি আদৌতে যুদ্ধেরই তালিম দিচ্ছে? উঠছে প্রশ্ন।

মহড়া এবং প্রশিক্ষণ অব্যাহত রেখেছে
আর এই আশঙ্কার মধ্যেই আজ সোমবার চিন জানাচ্ছে, চিনের পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার তাইওয়ান দ্বীপের চারপাশে সমুদ্র এবং আকাশপথে যৌথ মহড়া এবং প্রশিক্ষণ অব্যাহত রেখেছে। শুধু তাই নয়, মহড়ার অংশ হিসাবে সাবমেরিন ধ্বংসের কৌশল সহ একাধিক বিষয়কে মাথায় রেখেই এই মহড়া চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে সংবাদমাধ্যমে প্রকাশ, খুব শিঘ্রই বেশ কয়েকটি মিসাইলের পরীক্ষা সে দেশ করতে পারে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications