সীমান্তে 'হাই টেক' বেলুনের মাধ্যমে ভারতের ওপরে কড়া নজর রাখছে চিন

ডোকলাম সীমান্তে এখন সেভাবে উত্তেজনা নেই। কিন্তু এককালে এই সীমান্ত ঘিরেই চরম পরিস্থিতির সম্মুখী হয়েছিল বেজিং-দিল্লি। চিনা সেনার হুঁশিয়ারির সামনে চোখে চোখ রেখে সেই সময় দাঁড়ায় ভারতীয় সেনা।

ডোকলাম সীমান্ত এলাকায় এখন সেভাবে উত্তেজনা নেই। কিন্তু বছর দুয়েক আগে এই এলাকা ঘিরেই চরম পরিস্থিতির সম্মুখীন হয়েছিল বেজিং-দিল্লি। চিনা সেনার হুঁশিয়ারির সামনে চোখে চোখ রেখে সেই সময় দাঁড়ায় ভারতীয় সেনা। তবুও দক্ষিণ চিন সাগর নিয়ে ড্রাগন-দেশের সঙ্গে ভারতের সম্পর্কের শীতলতা এখনও একই পর্যায়ে আছে। এমন পরিস্থিতিতে ভারত যখন এস্যাটের মতো স্যাটেলাইট মহাকাশে পাঠিয়ে দেশের নিরাপত্তা সুনিশ্চিত করছে, সেই সময় চিন নিজের প্রযুক্তির মুন্সিয়ানায় ভারতে কীভাবে নজর রাখছে দেখে নেওয়া যাক।

তিব্বত সীমান্তে নজরদারি

তিব্বত সীমান্তে নজরদারি

দেখা যাচ্ছে, সাম্প্রতিককালে তিব্বত সীমান্তে কড়া নজরদারি রাখছে চিনা সেনা। বেজিং -এর তরফে তিব্বত সীমান্তে নয়া প্রযুক্তিতে বেলুন-নজরদারি চালাচ্ছে চিন। এমনই তথ্য উঠে এসেছে 'দ্য প্রিন্ট'এর রিপোর্টে।

কীভাবে চলছে 'বেলুন নজরদারি'!

কীভাবে চলছে 'বেলুন নজরদারি'!

বেলুনের মতো র‌্যাডারের মাধ্যমে তিব্বত সীমান্তে চালানো হচ্ছে বেজিং এর নজরদারি। এই র‌্যাডার দিয়ে ভারতের ওপরেও নজর রাখছে বেজিং। এটাকে 'টেথার্ড অ্যারোস্ট্যাট র‌্যাডার সিস্টেম ' বলা হয়। আর এই অত্যাধুনিক সিস্টেমকে সঙ্গে নিয়েই ভারতের ওপর নজরদারি চালাচ্ছে চিন।

বেলুন-যুদ্ধে চিন

বেলুন-যুদ্ধে চিন

বেলুন যুদ্ধের শুরু ফ্রান্সে। ১৭৯৪ সালে অস্ট্রিয়ান সেনাকে ফ্লুরসের যুদ্ধে মাত দিতে ফ্রান্সের সেনা প্রথমবার এই প্রযুক্তির সাহায্য নেয়।' ফ্রেঞ্চ অ্যারোস্ট্যাটিক কর্প' এমন এক পদক্ষেপ নিয়ে য়ুদ্ধে সাফল্য পেয়েছিল। বেলুনের মাধঅযমে শত্রু দেশের সেনার গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল। এরপর এৎ আধুনিক প্রযুক্তি তুলে ধরে মার্কিন সেনা। ১৯৮০এর দশরে 'টেথার্ড অ্যারোস্ট্যাট র‌্যাডার সিস্টেম চালু করা হয়। আর সেই সিস্টেমের অত্যাধুনিক পর্যায় ব্যবহার করছে চিন।

চিন কিভাবে পরিস্থিতির দিকে নজর রাখছে?

চিন কিভাবে পরিস্থিতির দিকে নজর রাখছে?

চিনের তরফে ১৯৯০ সালে অ্যারোস্ট্যাট প্রথমবার ব্যবহার করে চিন। চিনের অত্যাধুনিক 'পুমা' অ্যারোস্ট্যাট সিস্টেম প্রাথমিকভাবে সতর্কতার কাজে ব্যবহার করা হত। ৫০০০ মিটার ওপর থেকে ভূখণ্ডের ওপর নজর চালাতে পারে এই র‌্যাডার।

চিন কোথায় কোথায় এই র‌্যাডার রেখেছে?

চিন কোথায় কোথায় এই র‌্যাডার রেখেছে?

স্যাটেলাটইট ছবিতে দেখা গিয়েছে, তিনটি আলাদা আলাদা জায়গায় চিন এই র‌্যাডার রেখেছে। এমন কয়েকটি জায়গায় এই র‌্যাজার আছে বলে খবর,যেখান থেকে মাত্র ৫ কিলোমিটার উপরে উঠে চিন নজর রাখতে পারবে ভারতে। জানা যাচ্ছে, কুইংঘাই, জিংগমেনের জাঙ্ঘে লেক সহ একাধিক জায়গা থেকে চিন এই কার্যকলাপ চালাচ্ছে। এই র‌্যাডার-বেলুনের নির্মাণ পদ্ধতি এমনই যা , সহজে স্যাটেলাইটে ধরা পড়ে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+