চিন-মার্কিন সংঘাতে পারদ এবার চড়ছে তিব্বত ইস্যু ঘিরে ! আমেরিকাকে ফের চোখ রাঙানি ড্রাগনবাহিনীর
মার্কিন যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে সংঘাত অব্যাহত। মার্কিন যুক্তরাষ্ট্র চিনের বিরুদ্ধে ভিসা সংক্রান্ত পদক্ষেপ নিয়ে যে চাল দিয়েছিল, তা কার্যত একই অস্ত্রে শান দিয়ে ফিরিয়ে দিয়েছে বেজিং। চিনের দাবি, মার্কিন বহু প্রশাসনীয় কর্মীর ভিসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চিন।

চিনের দাবি
যে সমস্ত মার্কিন কূটনীতিবিদ চিনে রয়েছেন তাঁদের ওপর এবার ভিসা সংক্রান্ত বিধি নিষেধ জারি করল চিন। তিব্বত নিয়ে চিনের আগ্রাসী মনোভাবের সমালোচনায় কিছুদিন আগেই মুখর হয় আমেরিকা। তার জবাবে চিন এমন পদক্ষেপ নেয়।

আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা
চিনের আগে আমেরিকার তরফেও ভিসা সংক্রান্ত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তিব্বতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এমন অভিযোগের জেরে বেশ কয়েকজন চনা অফিসারের ভিসায় বিধি নিষেধ জারি করেছে আমেরিকা। যার পাল্টা জবাব হিসাবে মার্কিন পদক্ষেপ উঠে আসে।

মার্কিনিদের হুঁশিয়ারি!
চিন সাফ জানিয়েছে , তাঁদের অভ্যন্তরীণ বিষয়ে যেন নাক না গলায় আমেরিকা। তিব্বতকে চিন নিজের দেশের অভ্যন্তরীণ বিষয় হিসাবে দেখছে। যে তিব্বত নিয়ে বহুদিন ধরেই বিতর্ক রয়েছে। এদিকে, চিনের দাবি তিব্বত নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র কিছু বলতে এলে, তা দুটে দেশের সম্পর্ককে আরও নিচে নিয়ে যাবে।

তিব্বত নিয়ে সতর্কতা
তিব্বত নিয়ে বেশ সতর্ক চিন। চিনের পর্যটকদের তিব্বতে বেড়ানোর অনুমতি নিয়েও বহু বাধা নিষেধ রয়েছে। মার্কিন পর্যটকদেরই শুধু নয়, সমস্ত রকমের পর্যটকদের তিব্বত ভ্রমণ নিয়ে কিছু বিধি নিষেধ আরোপ করেছে চিন। কেউ সেখানে গেলেও সঙ্গে সহযোগী পাঠায় বেজিং।

আমেরিকার দাবি
মার্কিন সচিব মাইক পম্পেও জানান, মার্কিন সাংবাদিক, অফিসার, কূটনীতিবিদদের তিব্বতে যেতে বাধা দিচ্ছে চিন। যার জেরে 'রেসিপ্রোকাল অ্যাকসেস টু টিবেট অ্যাক্ট' অনুযায়ী চিনের কয়েকজন কূটনীতিবিদের ভিসায় বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা। এই পদক্ষেপের দ্বারা চিনের একটা বড় অংশের অফিসারদের যাতায়াতে 'ট্র্যাভেল ব্যান' কার্যত পরোক্ষে লাগু করেছে আমেরিকা।












Click it and Unblock the Notifications