এবার কেন্দ্রস্থল বেজিং, চিনে করোনার দ্বিতীয় স্রোত? দু'মাসের রেকর্ড ভাঙায় ছড়াচ্ছে আতঙ্ক

চিনে নতুন করে করোনায় আক্রান্ত ৫৭ জন। এপ্রিলের পর থেকে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ। হঠাৎ সংক্রমিতের সংখ্যা এতটা বেড়ে যাওয়ায় রীতিমতো চিন্তায় প্রশাসন। এদিকে করোনা সংক্রমণের জেরে বন্ধ হল চিনের রাজধানী বেজিং-এর সবচেয়ে বড় পাইকারী বাজার।

বেজিংয়ের সবচেয়ে বড় পাইকারি বাজারে করোনা

বেজিংয়ের সবচেয়ে বড় পাইকারি বাজারে করোনা

শুক্রবার বেজিংয়ের সবচেয়ে বড় পাইকারি বাজারে করোনা আক্রান্তের খোঁজ মেলে। গত দু'দিনে এই বাজারে কর্মরত সাত জনের শরীরে কোরোনা ভাইরাসের খোঁজ মেলায় আপাতত তা বন্ধ করে দেওয়া হয়েছে। চার হাজার দোকান জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে।

করোনা সংক্রমণ বাড়ায় নজরদারি বেজিংয়ে

করোনা সংক্রমণ বাড়ায় নজরদারি বেজিংয়ে

করোনা সংক্রমণ রুখতে ওই পাইকারী বাজার থেকে শহরের কোন কোন দোকানে খাবার সরবরাহ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। যাতে ওই বাজারের কোনও জিনিস থেকে করোনা ভাইরাস ছড়িয়ে না পরে। বাজারে এবং বাজারের পার্কিং এলাকায় যাতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের দিয়ে কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে বাজারটিকে। বাজারের বিভিন্ন ভাড়া ঘরে বসবাসকারী শ্রমিকদের বাসে করে তুলে নিয়ে যাওয়া হয়।

করোনা আক্রান্তদের বেশিরভাগ বেজিংয়ের

করোনা আক্রান্তদের বেশিরভাগ বেজিংয়ের

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, ৫৭ জন নতুন সংক্রমিতের মধ্যে ৩৬ জনই বেজিংয়ের বাসিন্দা। এর আগে শুক্রবার ছ'জনের ও বৃহস্পতিবার একজনের দেহে করোনা ভাইরাসের খোঁজ মেলে। কারও কোনও ট্রাভেল হিস্ট্রি নেই।

বেজিং-এ এই প্রথম স্থানীয়ভাবে সংক্রমণের খোঁজ মিলল

বেজিং-এ এই প্রথম স্থানীয়ভাবে সংক্রমণের খোঁজ মিলল

চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, শুক্রবার ছয় জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। বৃহস্তপতিবার করোনা পজিটিভ হন আরও এক জন। এদের প্রত্যেকেরই কোনও ট্রাভেল হিস্ট্রি নেই। এঁরা স্থানীয়ভাবে সংক্রামিত হয়েছেন। গত ৫০ দিনে বেজিং-এ এই প্রথম স্থানীয়ভাবে সংক্রমণের খোঁজ পাওয়া গেল। প্রথম তিনটি পজিটিভ কেস সামনে আসার পরেই দ্রুত ব্যবসা নেয় বেজিং প্রশাসন। এরপর শুক্রবার রাতে আরও চার জনের পজিটিভ হওয়ার খবর আসে।

গত ডিসেম্বরে চিনেই প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে

গত ডিসেম্বরে চিনেই প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে

গত বছর ডিসেম্বরে চিনেই প্রথম করোনা আক্রান্তের খোঁজ মেলে। তারপর জানুয়ারিতে তা দ্রুত বাড়তে থাকে। ছড়িয়ে পড়ে বিশ্বের একাধিক দেশে। কঠোর লকডাউনের জেরে মার্চের মাঝামাঝিতে চিনের করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে এবং এপ্রিলে সেখানে স্বাভাবিক হতে থাকে সবরকম পরিষেবা। তারপর থেকে সেভাবে এদেশে কোরোনা সংক্রমিতের খোঁজ মেলেনি। গত তিন দিনে নতুন করে আক্রান্তের খোঁজ মেলায় ফের কড়া পদক্ষেপ করেছে সরকার। বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক বাজার।

করোনা ঠেকাতে কড়া পদক্ষেপ বেজিংয়ের

করোনা ঠেকাতে কড়া পদক্ষেপ বেজিংয়ের

বেজিং-এ নতুন করে আর যাতে করোনা ব্যাপক আকার ধারণ না করে তার জন্য দ্রুত সবরকম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। শহরে সোমবার থেকে ফের স্কুল খোলার কথা ছিল। কিন্তু নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় এখন তা স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি সব রকমের স্পোর্টস ইভেন্টগুলিও স্থগিত রাখা হয়েছে। চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চিনে এখনও পর্যন্ত মোট কোরোনা আক্রান্ত হয়েছে ৮৩,৭০৫ এবং করোনায় মৃত্যু হয়েছে ৪৬৩৪ জনের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+