করোনা ভাইরাসে মৃত্যু ছাড়িয়েছে ৪২৫, মার্কিনি-সহায়তাকে অতিসক্রিয়তা ভাবছে চিন

নভেল করোনা ভাইরাসের মহামারী থামার কোনও লক্ষণই চোখে পড়ছে না। চিনে নভেল করোনা ভাইরাতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়াল ৪২৫।

নভেল করোনা ভাইরাসের মহামারী থামার কোনও লক্ষণই চোখে পড়ছে না। চিনে নভেল করোনা ভাইরাতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়াল ৪২৫। জাতীয় স্বাস্থ্য কমিশন উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, মৃত্যু বাড়ছে আরলাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বর্তমানে আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে।

করোনা ভাইরাসে মহামারী, আমেরিকার অতিসক্রিয়তায় চিন্তা চিনের

এদিকে চিন এই ভাইরাসের মোকাবিলায় আমেরিকা যুক্তরাষ্ট্রের তৎপরতায় অসন্তোষ প্রকাশ করেছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকার এই সহায়তাকে অতিসক্রিয়তা বলে ব্যাখ্যা করেছে চিন। রোজই কোন না কোনও দেশে করোনা ভাইরাসে আক্রান্তের খোঁজ মিলছে। সেই আতঙ্কে চিনের জন্য দরজা বন্ধ করে দিচ্ছে একের পর এক দেশ।

চিনের উহান থেকে এই ভাইরাস ছড়িয়েছে। সেখানকার পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। উল্টে একইরকম গুরুতর পরিস্থিতি তৈরি হয়েছে চিনের অন্যান্য শহরে। এই অবস্থায় বেশ কিছু জায়গায় নতুন করে লক ডাউন শুরু হয়েছে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ফ্লু জাতীয় এই ভাইরাসের জেরে মহামারীর ঘটনাকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসাবে ঘোষণা করেছে।

মঙ্গলবার চিনে করোনা ভাইরাস সংক্রমণের মোট সংখ্যা বেড়ে ২০৪৪৮-এ পৌঁছেছে এবং যুক্তরাষ্ট্র, জাপান, থাইল্যান্ড, হংকং ও ব্রিটেনসহ ২৩টি দেশে ১৫১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ লক্ষ করা গিয়েছে। এই তালিকা রয়েছে ভারতও। কেরালায় তিন ছাত্রের শরীরে এই ভাইরাসের সংক্রমণ মেলায় রাষ্ট্রীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+