দক্ষিণ চিন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ পেশী আস্ফালনের নামান্তর! বেজিংয়ের ঝাঁঝালো নিশানায় ওয়াশিংটন
দক্ষিণ চিন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ পেশী আস্ফালনের নামান্তর! বেজিংয়ের গভীর নিশানায় ওয়াশিংটন
আমেরিকা আগেই জানিয়েছিল যে, লাদাখে চিনের আগ্রাসন মূলত মার্কিন মুলুককে নজরে রেখেই তোপ। পরোক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেওয়াই লাদাখে লালফৌজ মোতায়েনের নেপথ্যের বার্তা। এবার তার পাল্টা দাবিতে , মার্কিন পেশী আস্ফালন প্রসঙ্গ তুলে ট্রাম্প প্রশাসনকে বাক্য-কোপ দিতে ছাড়েনি বেজিং।

তাতছে দক্ষিণ চিন সাগর
দক্ষিণ চিন সাগরে ইতিমধ্যেই ২ টি এয়ারক্রাফ্ট কেরিয়ার জাহাজ পাঠিয়েছে। সেখানে মার্কিন সেনার মহড়া চলছে। এমনকি মার্কিন নৌসেনা মহড়ার ছবি তুলে চিনকে খোঁচা দিয়ে একটি টুইটও করে। যার মূল বক্তব্য ছিল, যদি কেউ না জেনে থাকে ,যে মার্কিন সেনা কীভাবে যুদ্ধের মহড়া দেয়, তাহলে তা দেখে নাও।

চিনের ক্ষোভ
এদিন ক্ষোভের সুরে চিন সাফ বার্তায় জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে যুদ্ধজাহাজ ভারতে পাঠিয়েছে , তা মূলত পেশী আস্ফালনকে প্রকাশ করতেই পাঠিয়েছে। যা ভালোভাবে নিচ্ছে না বেজিং।

চিনের কমিউনিস্ট পার্টি ও আগ্রাসন নিয়ে আমেরিকা
এর আগে, মার্কিন প্রেস সেক্রেটারি জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মতে, চিন যেভাবে বিশ্বের বিভিন্ন এলাকায় নিজের আগ্রাসী মনোভাব পোষণ করেছে, সেই একই ধাঁচে লাদাখ সীমান্তেও নিজেকে তুলে ধরেছে বেজিং। চিনের লালফৌজের অবস্থান আগ্রাসনের নামান্তর বলেই বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চিনের এই পদক্ষেপ থেকেই সেদেশের কমিউনিস্ট পার্টির আসল চেহারা প্রকাশ পায়।

ভারত -মার্কিন জোট
এদিকে, লাদাখ পরিস্থিতির পারদ চড়তেই বারবার আমেরিকা থেকে ফোন এসেছে দিল্লিতে। এর আগে মার্কিন সচিব মাইক পম্পেও দিল্লিতে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে ফোন করে সমর্থনের বার্তা দিয়েছেন। অন্যদিকে, আমেরিকার স্বাধীনতা দিবসের দিন, ট্রাম্পও নিজের টুইটে লেখেন, 'আমেরিকা ভারতকে ভালোবাসে'। এই সমস্ত ঘটনা ভালোভাবে নেয়নি বেজিং।












Click it and Unblock the Notifications