উহানে ফের করোনা আক্রান্তের হদিশ, হুবেই প্রদেশ থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নিতে চলেছে চিন
উহানে ফের করোনা আক্রান্তের হদিশ, হুবেই প্রদেশ থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নিতে চলেছে চিন
করোনার বিরুদ্ধে আপাতত যুদ্ধ জয় শেষ। এবার হুবেই প্রদেশ থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে বুধবার। অন্যদিকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত উহান থেকে লকডাউন তুলে নেওয়া হবে ৮ এপ্রিল। এককোটি মানুষের বসবাসের এই শহরে গণ কোয়ারেন্টাইনের নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হচ্ছে।

উহানে ফের করোনা আক্রান্তের হদিশ
পাঁচ দিন উহান থেকে কোনও করোনা আক্রান্তের খবর না পাওয়া গেলেও, সোমবার একজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। গতবছরের ডিসেম্বরে উহানে প্রথম করোনা ভাইরাসের হদিশ পাওয়া গিয়েছিল।

উহানে লকডাউন চলছে ২৩ জানুয়ারি থেকে
হুবেই প্রদেশের রাজধানী উহান। উহান ও হুবেই প্রদেশ মিলিয়ে জনসংখ্যা প্রায় ৫.৬ কোটি। যার মধ্যে উহানে বাস করেন প্রায় ১ কোটি মানুষ। গত ২৩ জানুয়ারি থেকে উহানে লকডাউন চলছে। প্রশানের তরফে জানানো হয়েছে ৮ এপ্রিল সেখান থেকে লকডাউন তুলে নেওয়া হবে। সেই সময় থেকে বাসিন্দারা শহরের বাইরে বেরোতে পারবেন।

পরিবহনে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে বুধবার থেকে
করোনা ভাইরাস থেকে বাঁচতে সমগ্র হুবেই প্রদেশে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে বুধবার থেকে।

হুবেইতে এখনও হাসপাতালে ৪২০০-র বেশি রোগী
হুবেই প্রদেশের উহান থেকে নতুন করে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় ৪২০০ জন। যাঁদের মধ্যে খুব খারাপ অবস্থায় রয়েছেন ১২০৩ জন। আর ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন ৩৩৬ জন। জানিয়েছেন চিনের ন্যাশনাল হেলথ কমিশন। কমিশনের তরফ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, ৭৮ জন রোগীর সন্ধান পাওয়া গিয়েছে। যাঁদের মধ্যে ৭৪ জনই বাইরে থেকে এসেছেন। হুবেই প্রদেশে আক্রান্তের সংখ্যা ৬৭,৮০১ জন। যাঁদের মধ্যে উহানে আক্রান্ত হয়েছিলেন ৫০,০০৬ জন।












Click it and Unblock the Notifications