লাদাখে রাস্তা তৈরি নিয়ে নতুন করে ভারতকে হুঁশিয়ারি চিনের
নতুন করে ভারতকে হুঁশিয়ারি চিনের। তাদের বক্তব্য, ভারত নিজের মুখেই চড় কষিয়েছে। লাদাখের প্যানগং হ্রদের কাছে রাস্তা তৈরির ভারতের সিদ্ধান্ত নিয়ে হুঁশিয়ারির সঙ্গে এমনই বক্তব্য প্রকাশ করেছে চিন।
নতুন করে ভারতকে হুঁশিয়ারি চিনের। তাদের বক্তব্য, ভারত নিজের মুখেই চড় কষিয়েছে। লাদাখের প্যানগং হ্রদের কাছে রাস্তা তৈরির ভারতের সিদ্ধান্ত নিয়ে হুঁশিয়ারির সঙ্গে এমনই বক্তব্য প্রকাশ করেছে চিন।
সিকিম সেক্টরে ডোকলামে জুন মাসে চিনের রাস্তা তৈরির উদ্যোগের বিরোধিতা করে তা বানচাল করে দেয় ভারত। সেই ঘটনা ঘিরে ভারত-চিনের বর্তমান দ্বন্দ্ব। ভারত সাফ জানিয়ে দেয়, সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ ডোকলামে চিনকে কিছুতেই রাস্তা তৈরি করতে দেওয়া হবে না। ডোকলাম এলাকায় ভারত সেনা সমাবেশ করতে থাকলে, চিন ভারতের সেনা সরানোর দাবি জানায়। ভারত পাল্টা জানায়, আলোচনার মাধ্যমে দু-পক্ষকেই সেনা সরাতে হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সম্প্রতি প্যানগং হ্রদের থেকে ২০ কিমি দূরে একটি রাস্তা নির্মাণের অনুমতি দিয়েছে। চিনের মুখপাত্রর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতের এই সিদ্ধান্ত উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে। দিন কয়েক আগে, লাদাখের প্যানগং হ্রদের কাছে ভারত ও চিনের সেনাদের মধ্যে সংঘর্ষের ভিডিও প্রকাশ্যে এসেছে। দুই পক্ষ একে অপরকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে।

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইয়িং-এর দাবি, হ্রদের যে এলাকায় ভারত রাস্তা তৈরির পরিকল্পনা করেছে, সেখানকার সীমারেখা এখনও নির্ধারিত হয়নি। ভারতের এই পদক্ষেপ, এলাকার শান্তি বিঘ্নিত করবে বলে মন্তব্য করেছেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র।

চিনের বিদেশমন্ত্রক আরও বলেছে, ভারত চিনের রাস্তা তৈরির ওপর নজর রাখছে। কিন্তু ভারতের মুখে এক বললেও, কাজে অন্যরকম করছে বলে অভিযোগ চিনের।












Click it and Unblock the Notifications