ভারত-মার্কিন প্রতিরক্ষা সম্পর্ক নিয়ে জল মাপতে শুরু করল চিন! দিল্লির বিদেশনীতি নিয়ে বেজিং বার্তা

মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে 'ইন্ডিয়া আইডিয়াস সামিটে' সচিব মাইক পম্পেও বলেছেন, ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে দেখছে আমেরিকা। অন্যদিকে, মার্কিন কংগ্রেসের তরফেও এমনই বার্তা বারবার ট্রাম্প প্রশাসনের কাছে দেওয়া হচ্ছে। চিনকে শায়েস্তা করতে আমেরিকা যে ভারতকে পাশে চাইছে , তা বারবার বোঝানোর চেষ্টা করছে আমেরিকা। এমন পরিস্থিতিতে সন্ত্রস্ত চিন একের পর এক বার্তা দিতে শুরু করেছে।

 আতঙ্কিত চিনের বার্তা

আতঙ্কিত চিনের বার্তা

মার্কিন ভারত সখ্যতা দেখে, চিনের তরফে বলা হয়েছে, ' ভারত তার নিরপেক্ষ বিদেশ নীতি এলাকাভিত্তিক শান্তি স্থাপনের জন্য ধরে রাখবে বলে আশা করা হচ্ছে।' এবিষয়ে বারত গঠনমূলক পদক্ষেপ নেবে বলেও আশা চিনের। উল্লেখ্য, ভারত মার্কিন সম্পর্ক আঁটোসাঁটো হতেই এমন বার্তা চিন থেকে আসতে শুরু করে।

হিউস্টন আতঙ্ক!

হিউস্টন আতঙ্ক!

ট্রাম্প এদিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সংখ্যক চিনা কনস্যুলেট সরিয়ে দেওয়ার ঘটনা 'সব সময়ই সম্ভব'। উল্লেখ্য, এর আগে আমেরিকার প্রশাসন হিউস্টনে অবস্থিত চিনা কনস্যুলেট ৭২ ঘণ্টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়। তারপরই ট্রাম্পের এমন বক্তব্য রীতিমতো তোলপাড় করেছে কূটনৈতিক মহলকে। এদিন ট্রাম্প চিনা কনস্যুলেটের বিষয়ে নথি পোড়ানো নিয়ে সন্দেহ প্রকাশ করেন । তিনি বলেন, 'আমার মনে হয়, সেখানে কোনও নথি পোড়ানো হচ্ছিল'। আর মার্কিন এই পদক্ষেপের পর রীতিমতো সন্ত্রস্ত হয়ে পড়েছে চিন।

 পম্পেও বার্তা

পম্পেও বার্তা

' আমি খুব খুশি এটা জানাতে পেরে যে, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার সঙ্গী হিসাবে উঠে আসছে। 'পাশাপাশি নিরাপত্তা বিষয়ক পার্টনার হিসাবেও ইন্দো পেসিফিক এলাকায় ভারত আমেরিকার পাশে রয়েছে বলে এদিন মন্তব্য করেন পম্পেও। উল্লেখ্য, দক্ষিণ চিন সাগরে ভারত , আমেরিকা যৌথ নৌ মহড়ার পর মার্কিন সচিবের বার্তা অত্যন্ত প্রাসঙ্গিক। আর এমন ঘটনার পরই চিনের তরফে বিদেশমন্ত্রকের সচিব সচেতন বাণী দিয়েছেন।

সাগর সীমায় চিন-ভারত

সাগর সীমায় চিন-ভারত

উল্লেখ্য, দক্ষিণ চিন সাগরের মুখে ভারত ও মার্কিন সেনার যৌথ মহড়া রীতিমতো উদ্বেগে রেখেছে চিনকে। ইউএসএস নিমিৎসের সঙ্গে ভারতীয় সেনার মহড়া যে দক্ষিণ চিন সাগরে চিনের দাপটকে কিছুটা চ্যালেঞ্জ করছে, তা বলাই বাহুল্য। অন্যদিকে, মার্কিন আরও এক যুদ্ধজাহাজের সঙ্গে এবার মহড়ায় নামছে অস্ট্রেলিয়াও। যা উদ্বেগে রেখেছে চিনকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+