ভুল স্বীকার চিনের! উহানে করোনায় মৃতদের 'আসল সংখ্যা' প্রকাশ করা হল
ভুল স্বীকার চিনের! উহানে করোনায় মৃতদের 'আসল সংখ্যা' প্রকাশ করা হল
তিন মাসেরও বেশি সময় যাবৎ করোনা ভাইরাসের সংক্রমণে ভুগেছে চিন। হুবেই প্রদেশের এই উহান থেকেই পরবর্তীতে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। সেই ভাইরাসের থেকে অবশ্য মুক্তি পেয়েছে চিন ও উহান। যদিও এখনও পুরোপুরি করোনা মুক্ত হয়নি সেদেশ। তবে আগের থেকে সংক্রমণের হার কমেছে বহু গুণ। তবে সেখানের মৃত্যু মিছিল থেমেছে।

বিশ্ব এখনও করোনা ঝড়ে বিধ্বস্ত
বিশ্বের অন্যান্য দেশগুলি এখনও করোনা ঝড়ে বিধ্বস্ত। তবে এরই মাঝে চিনের দাবি, সেদেশে করোনা সংক্রমণ থেমেছে। কয়েকজন এখনও সংক্রমিত হচ্ছে তবে তা সংখ্যায় খুবই কম। বিবৃতি দিয়ে জানিয়েছে, শেষতম করোনা রোগীকেও সারিয়ে তুলেছে তারা। এর পরে তুলে নেওয়া হয়েছে লকডাউনও।

উহানে আসল মৃতের সংখ্যা
তবে এত কিছুর পর এবার উহানে আসল মৃতের সংখ্যা নিয়ে মুখ খুলল চিন। হান শহরে করোনায় যত জন মারা গেছিলেন বলে সরকারি ভাবে বলা হয়েছিল, সেই মোট মৃত্যুর সংখ্যা আগের চেয়ে আরও ৫০ শতাংশ বেড়ে গেছে। পুনর্মূল্যানের পর এমনটাই জানাচ্ছে সেদেশের সরকার।

উহান কর্তৃপক্ষের দাবি
উহান কর্তৃপক্ষের দাবি, অনেক মৃত্যুর সংখ্যা ভুল করে লেখা হয়নি। এছাড়া অনেকেই করোনা পরীক্ষা করানোর সুযোগ পায়নি। পাশপাশি বেশ কিছু করোনা রোগী হাসপাতালে আসার আগে বাড়িতেই মারা গেছেন। তাই মৃত্যু নিয়ে সঠিক সংখ্যা প্রকাশ করা যায়নি তখন। পরে হিসেব করে ভুল ধরা পড়েছে।

চিনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬৩২ জনে
উহান জানিয়েছে, এর আগে বলা হয়েছিল ২৫৭৯ জন করোনা আক্রান্ত মারা গেছেন উহানে। কিন্তু এখন উহান শহরে আরও ১২৯০ জনের মৃত্যু দেখানো হয়েছে। ফলে এই নিয়ে করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান শহরে ৩৮৬৯ জনের মৃত্যু হয়েছে মোট। পুরো চিনেও মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৬৩২ জন।

গণনায় ভুল হয়েছিল চিনের
এবার চিন নিজেই জানাল, তাদের নাকি গণনায় ভুল হয়েছিল। নতুন করে এভাবে মৃত্যুসংখ্যা প্রকাশ করায় চিন সরকারের স্বচ্ছতা আবারও প্রশ্নের মুখে। করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা নিয়ে ইতিমধ্যেই বহু দেশের তোপের মুখে পড়েছে চিন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি দাবি করেছেন, মৃত্যুর সংখ্যা নিয়ে মিথ্যা বলছে চিন।












Click it and Unblock the Notifications