করোনার পর আতঙ্ক বাড়াচ্ছে চিনের মাঙ্কি ভাইরাস! কতটা প্রাণঘাতী, কতটাই বা সংক্রামক এই নয়া ভাইরাস?
করোনার পর আতঙ্ক বাড়াচ্ছে চিনের মাঙ্কি ভাইরাস! কতটা প্রাণঘাতী, কতটাই বা সংক্রামক এই নয়া ভাইরাস?
করোনার জন্ম দিয়ে আজও গোটা বিশ্বের চোখে কার্যত ভিলেনে পরিণত হয়েছে। করোনা ছড়ানোর জন্য চিনকে কাঠগড়ায় তোলে কমবেশি প্রতিটা দেশ। অন্যদিকে এবার করোনা আতঙ্ক কাটতে না কাটতেই চিনে নতুন করে আতঙ্ক ছড়াতে শুরু করেছে মাঙ্কি ভাইরাস। যার কবলে পড়ে ইতিমধ্যেই এক চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু কী এই মাঙ্কি-বি ভাইরাস?

১৯৩৩ সালে প্রথম এই ভাইরাসের খোঁজ মেলে
বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসটি অত্যন্ত মারাত্মক। সূত্রের খবর, ১৯৩৩ সালে প্রথম এই ভাইরাসের খোঁজ মেলে। এর সংক্রমণ ক্ষমতাও খুবই তীব্র। এর কবলে পড়া ব্যক্তিদের মৃত্যুর হার ৭০ থেকে ৮০ শতাংশের উপরে। এই তথ্য সামনে আসতেই নতুন করে বাড়ছে উদ্বেগ। যদিও বেশ কিছু নির্দিষ্ট গোত্রের বানরের মাধ্যমেই এই ভাইরাসের সংক্রমণের প্রবণতা সর্বাধিক।

বানরের দেহে ডিসেকশন করতে গিয়েই বিপদ
এদিকে চলতি বছরের মার্চে দুটি মৃত বানরের দেহে ডিসেকশন প্রক্রিয়া চালিয়েছিলেন ওই চিনের ওই মৃত চিকিৎসক। তারপরেই তার দেহে মাঙ্কি বি ভাইরাসের আক্রমণ ঘটে বলে মনে করা হচ্চছে। তাঁর সেরেব্রোস্পাইনাল ফ্লুইড সংগ্রহ করে বিশ্লেষণ করেই পরে নিশ্চিত ভাবে দেখা যায় তিনি এই ভাইরাসেই আক্রান্ত। সূত্রের খবর, প্রাণীবর্গের নানা প্রজাতির উপর গবেষণা চালাচ্ছিলেম এই ৫৩ বছরের ওই চিকিৎসক।

একনজরে মাঙ্কি ভইরাসের জন্ম লগ্ন
করোনার মতো এই ভাইরাসও শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। এমনকী আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ১৯৩৩ সালে ম্যাকাকস বি ভাইরাসের সংক্রমণের সময়েও এই ভাইরাসের নতুন করে একপ্রকার দাপট দেখতে পাওয়া যায়। এমনকী গত ১২ বছরে এই ভাইরাসের কবলে পড়ে ৫ জন মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। আক্রান্তের সংখ্যা ১২-র উপরে।

কী ভাবে ছড়ায় সংক্রমণ ?
মূলত, বানরের আঁচড়/কামড়ের মাধ্যমেই শরীরে সহজে বাসা বাঁধে এই ভাইরাস। আবার অনেক সময় ভাইরাস আক্রান্ত বাননরের শরীরের টিস্যু বা বডি ফ্লুইড কোনোভাবে মানবদেহে ঢুকে গেলেও ঘটে বিপদ। দ্বিতীয় পদ্ধতিতেই এই মাঙ্কি ভাইরাসের কবলে পড়েছিলেন চিনের পশু চিকিৎসক। এমনটাই ধারণা ওয়াকিবহাল মহলের। এদিকে জন্ম লগ্ন থেকে এখনও পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে এই ভাইরাসে আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলেছে।












Click it and Unblock the Notifications