৪০ টি যুদ্ধবিমান নিয়ে তাইওয়ানের আকাশসীমায় ঢুকল চিন! বেজিংকে একহাত নিল তাইপেই

চিন জেনে বুঝে দক্ষিণ চিন সাগর এলাকায় উত্তেজনা তৈরি করছে। পূর্ব এশিয়ায় ক্রমাগত উত্তেজনার মাত্রা বাড়াচ্ছে চিন। এমনই সংস্ত অভিযোগ এনে, এবার তাইওয়ান একহাত নিল চিনকে। উল্লেখ্য, গত শুক্র ও শনিবার পর পর চিনের ৪০ টি যুদ্ধবিমান তাইওয়ানের মিডিয়ান লাইন পার করেছে বলে খবর।

বোমারু বিমান নিয়ে তাইওয়ানের আকাশ সীমায় হানা!

বোমারু বিমান নিয়ে তাইওয়ানের আকাশ সীমায় হানা!

তাইওয়ান প্রণালী ঘিরে চিন ক্রমেই উত্তেজনা ছড়াচ্ছে বলে তাইপেই অভিযোগ তুলছে বেজিংয়ের বিরুদ্ধে। তাইওয়ানের দাবি, বারবার তাইওয়ানের আকাশসীমায় বোমারু যুদ্ধবিমান, উচ্চ ক্ষমতা সম্পন্ন যুদ্ধবিমান নিয়ে প্রবেশ করছে চিন। শুক্র ও শনিবার মিলিয়ে তাইয়ানের আকাশ সীমায় মোট ৪০ টি যুদ্ধবিমান নিয়ে ঢুকেছে চিন। ঘটনাকে 'মিলিটারি থ্রেট' বলে দাবি করেছে তাইওয়ান।

মার্কিন প্রতিনিধির সফর ও হামলা

মার্কিন প্রতিনিধির সফর ও হামলা

তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ওয়াশিংটন তাদের প্রশাসনের একজন আন্ডার সেক্রেটারিকে পাঠিয়েছে। উল্লেখ্য, এর আগেও যখন কোনও মার্কিন প্রতিনিধি তাইওয়ানের মাটিতে পা রেখেছেন, তখনই আকাশপথে চিন যুদ্ধবিমান নিয়ে চোখ রাঙিয়েছে। এবার মার্কিন প্রতিনিধি কিথ ক্র্যাচের সফরকালেও তাইই হল।

সাগরেও উত্তেজনা

সাগরেও উত্তেজনা

উত্তেজনার আঁচ ছড়িয়েছে দক্ষিণ চিন সাগরে। কারণ ওয়াশিংটনের সঙ্গে তাইপেইর গভীর সম্পর্ক মেনে নিতে পারছে না চিন। র সেই কারণেই এমন রণসজ্জা ঘিরে হুমকি। সেখানে মাত্র কয়েক মাইলের মধ্যে অবস্থান করছে চিনা রণতরী এবং মার্কিন নৌবাহিনী। দু'তরফেই রয়েছে চূড়ান্ত সতর্কতা। তাইওয়ান প্রণালীর মিডিয়ান লাইন অতিক্রম করে বেশ কয়েকবার চিনা যুদ্ধবিমান তাইওয়ানে ঢোকার চেষ্টা করেছে গত কয়েকদিনে। তবে এবার মার্কিন এক আধিকারিকের তাইওয়ান সফরকালে চিন তাইওয়ানের আকাশসীমায় ঢুকলে উত্তেজনা চরমে ওঠে।

কোন কোন বোমারু বিমান নিয়ে পর পর দিন হানা

কোন কোন বোমারু বিমান নিয়ে পর পর দিন হানা

তাইপেইয়ের অভিযোগ, ১২টি জে-১৬, দু'টো জে-১০, দু'টো জে-১১, দু'টো এইচ-৬ বম্বার এবং একটি ওয়াই-৮ এসডাব্লু এদিন ঢুকে পড়ে তাইওয়ানের আকাশসীমায়। তবে তাইওয়ানের এয়ার ডিফেন্স সিস্টেম পোক্তভাবে দেশের সুরক্ষায় নিযুক্ত বলেও জানিয়েছে তাইপেই।

 চিন ও তাইওয়ানের পারস্পরিক পাল্টা বার্তা

চিন ও তাইওয়ানের পারস্পরিক পাল্টা বার্তা

চিন দাবি করেছে তাইওয়ান চিনের অবিচ্ছেদ্য অংশ। ফলে দুই দেশের মাঝে কোনও মিডিয়ান লাইন নেই। এদিকে, দেশের আকাশসীমায় চিনা যুদ্ধবিমান নিয়ে ক্ষোভে ফুঁসছে তাইওয়ান। তারা জানিয়েছে, চিনের যুদ্ধবিমানগুলিকে রেডিও ওয়ার্নিং দেওয়া হয়। এছাড়াও এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সঙ্গে নিয়ে এই বিমানের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+