সংসদে লাদাখ ইস্যুতে রাজনাথের বক্তব্যে তেলে বেগুনে জ্বলে উঠল চিন! জবাবে কী বলল বেজিং?
ভারত-চিন যে সীমান্তরেখা রয়েছে, তা এখন মানতে চাইছে না বেজিং। তাই চিনের সঙ্গে সীমান্ত নিয়ে সমস্যার এখনও কোনও সমাধান হচ্ছে না। সংসদের বাদল অধিবেশনে মঙ্গলবার এমনই কথা জানিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আর সেই উক্তির একদিনের মাথাতেই চিনের তরফে চলে এল জবাব। একেই ভারতীয় সেনার কাছে বারবার মুখ থুবড়ে পড়তে হয়েছ, তার উপর প্রতিবেশী দেশের সংসদে নামের উপর কাদা ছোড়াছুড়ি। রাজনাথের পেশ করা বক্তব্য যেন কোনওভাবেই হজম হল না বেজিংয়ের।

চিন বর্তমানে সীমান্ত চুক্তি মানতে চাইছে না
লাদাখে দুই দেশের সীমান্তরেখা অতিক্রম করে ভারতীয় ভূখণ্ডের দিকে ঢুকে আসার চেষ্টা করছে চিনের সেনা। সেই প্রসঙ্গেই মঙ্গলবার সংসদের বাদল অধিবেশনের দ্বিতীয় দিনে বক্তব্য পেশ করেছিলেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, '১৯৬০-এর দশকে দুই দেশের সীমান্ত নিয়ে যে চুক্তি হয়েছিল, আমরা তা মেনে আসছি। কিন্তু চিন বর্তমানে তা মানতে চাইছে না। তাদের কথায়, সীমান্তরেখা নিয়ে দুই দেশের ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে।'

কী বলল চিনের বিদেশ মন্ত্রক?
রাজনাথের এই বক্তব্যের প্রেক্ষিতে এদিন চিনের বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতি জারি করে ফের ভারতের ঘাড়েই দোষ চাপানোর চেষ্টা হয়। চিনের তরফে বলা হয়, তারা শুরু থেকেই সীমান্ত মেনে আসছে। তবে সীমান্ত লঙ্ঘন করছে ভারত। যদিও এই অবান্তর দাবির পিছুনে কোনও দাবি খাড়া করতে পারেনি বেজিং।

চলতি বছরের এপ্রিল থেকে অশান্ত লাদাখ
চলতি বছরের এপ্রিল মাস থেকে প্যাংগং লেক এবং লাদাখের বিভিন্ন অঞ্চলে চিনা সেনা বারবার সীমান্তরেখা লঙ্ঘন করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে সংসদে রাজনাথ সিংয়ের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। সীমান্ত নিয়ে এই সংঘাতের পরিস্থিতি চরম আকার ধারণ করে জুন মাসে। ১৫ জুন ভারতের ২০ জন জওয়ান শহিদ হয়েছিলেন গালওয়ান উপত্যকার সংঘর্ষে। দীর্ঘ চার দশকেরও বেশি সময়ে এমন ঘটনা এই প্রথম।

ভারত সার্বভৌমত্ব রক্ষার জন্য সবরকম পদক্ষেপ করবে
মঙ্গলবার রাজনাথ সিং বলেন, ভারত সার্বভৌমত্ব ইস্যু অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবরকম পদক্ষেপ করার জন্য প্রস্তুত। সংসদভবনে রাজনাথ সিংয়ের এই বার্তা আদতে চিনকে সতর্ক করে দেওয়া হিসেবেই দেখছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। আর সেই সতর্কবার্তা যে বেজিং হজম করতে পারেনি, তা আজকে তাদের প্রতিক্রিয়া থেকে স্পষ্ট।

দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করছে চিন
চিন একতরফাভাবে ১৯৯৩ এবং ১৯৯৬ সালে স্বাক্ষরিত দ্বিপাক্ষিক চুক্তি লঙ্ঘন করে আসছে বলেও সংসদে জানিয়েছিন রাজনাছ। তাঁর কথায়, 'ভারতীয় সেনা চিনের সীমান্তরেখা লঙ্ঘনের চেষ্টা প্রতিহত করছে। ধৈর্য্য ও সমাধানসূত্র খোঁজার চেষ্টা করছে। আবার প্রয়োজনে সাহস ও বীরত্বের প্রমাণও দিতে জানে।'












Click it and Unblock the Notifications