চিনকে ক্লিনচিট দেওয়ার ফল দেশ ভোগ করছে! মোদীকে তোপ কংগ্রেসের
অরুণাচল প্রদেশের ১১ টি জায়গার নাম বদল করেছে চিন! আর তা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। যদিও চিনের এহেন উস্কানিমূলক পদক্ষেপের কড়া জবাব দিয়েছে ভারত। এহেন নাম পরিবর্তনে যে কিছু যায় আসে না তা স্পষ্ট ভাবে এক বার্তায় জানিয়ে দিয়েছে বিদেশমন্ত্রক।
তবে এই বিষয়ে ফের একবার মোদী সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছে কংগ্রেস। যা নিয়ে প্রবল অস্বস্তিতে বিজেপি সরকার।

চিনকে ক্লিনচিট দেওয়ার ফল দেশ ভোগ করছে
চিনের এহেন উসকানিমূলক পদক্ষেপের পরেই এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) একহাত নিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে (Mallikarjun Kharge) সহ কংগ্রেসের একাধিক নেতা। টুইট করে মল্লিকার্জুন খার্গে বলেন, চিন তৃতীয়বারের মতো অরুণাচল প্রদেশে আমাদের অঞ্চলগুলির "নাম পরিবর্তন" করার সাহস করেছে।
এই বিষয়ে ব্যাখ্যা করে কংগ্রেসের এই বর্ষীয়ান এই নেতা বলেন, ২০১৭ সাকলের ২১ এপ্রিল ৬ টি জায়গার, ৩০ ডিসেম্বর ২০২১ সাকলে ১৫ জায়গার এবং ২০২৩ সালের ৩ এপ্রিল ১১ জায়গার নাম পরিবর্তন করেছে চিন। কিন্তু অরুণাচল প্রদেশে ভারতের অভিন্ন এবং অভিচ্ছেদ্য অংশ। কিন্তু গালওয়ানের পরে মোদীজি চিনকে ক্লিনচিট দেওয়ার ফল দেশ ভোগ করছে বলে তিনব্র আক্রমণ কংগ্রেস নেতার।

চুপ থাকার মূল্য আজ দেশ ভুগছে
এই বিষয়ে প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশও। তিনি বলেন, ২০১৭ সালেও চিন এহেন কাজ করেছিল। কিন্তু ২০২০ সালে প্রধানমন্ত্রী চিনকে ক্লিন চিট দেন। এমনকি কোনও পদক্ষেপ না নেওয়া এবং চুপ থাকার মূল্য আজ দেশ ভুগছে বলেও আক্রমণ কংগ্রেস নেতার।
চিন অরুণাচল প্রদেশের স্থিতাবস্থা বদলানোর চেষ্টা করছে বলেও অভিযোগ তাঁর। জয়রাম রমেশ কিংবা ক্লংগ্রেস সভাপতিই নয়, চিন ইস্যুতে বারবার মোদী সরকারকে আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধীও। চিন ইস্যুতে কেন চুপ নরেন্দ্র মোদী তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিদেশ মন্ত্রক
যদিও অরুণাচল প্রদেশের স্থানগুলির নাম পরিবর্তন নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, "আমরা এই ধরনের রিপোর্ট দেখেছি। চিনের এই ধরনের চেষ্টা প্রথমবার নয়। আমরা এটা সরাসরি প্রত্যাখ্যান করছি। অরুণাচলপ্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই ছিল, আছে এবং থাকবে।"

১১ টি জায়গার মধ্যে নাম বদল করেছে চিন
বলে রাখা প্রয়োজন, যে ১১ টি জায়গার মধ্যে নাম বদল করেছে চিন এর মধ্যে দুটি আবাসিক এলাকা, দুটি সমতল এলাকা, পাঁচটি পর্বতশৃঙ্গ রয়েছে। এছাড়াও দুটি নদীর নামকরণ করা হয়েছে। এছাড়া স্থান ও তাদের অধীনস্থ প্রশাসনিক জেলার নামও তালিকাভুক্ত করা হয়েছে।












Click it and Unblock the Notifications