ভুল করছে আমেরিকা, টিকটক ব্যানের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্পকে হুঁশিয়ার করলেন জিনপিং
নতুন করে উত্তেজনা বাড়ল আমেরিকা-চিন সম্পর্কে। টিকটক এবং উইচ্যাটের মাধ্যমে সব রকমের লেনদেন নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে জিনপিং।
নতুন করে উত্তেজনা বাড়ল আমেরিকা-চিন সম্পর্কে। টিকটক এবং উইচ্যাটের মাধ্যমে সব রকমের লেনদেন নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকার সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছে জিনপিং। সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে চরম ভুল করছে আমেরিকা। এখনই ভুল সংশোধন করুন ট্রাম্প।

টিকটক ব্যান আমেরিকায়
করোনার কোপে আমেরিকা। কিছুতেই মুক্তির পথ পাচ্ছে না। মৃত্যু মিছিল যত বাড়ছে তত চিনের উপর রাগের পারদ চড়ছে আমেরিকার। তার প্রতিশোধ নিয়ে মরিয়া হয়ে উঠেছে ট্রাম্প। আগেই টিকটক ব্যান করার কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন। এবার চিনা অ্যাপ টিকটক এবং উইচ্যাটের মাধ্যমে সবরকম লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছে। ৪৫ দিনের মধ্যে নির্দেশ কার্যকর করতে বলেছেন তিনি।

ক্ষুব্ধ বেজিং
ট্রাম্পের এই সিদ্ধান্তে ভীষণ ভাবে ক্ষুব্ধ চিন। জিনপিং প্রশাসনের পক্ষ থেকে রীিত মত আমেরিকাকে সতর্ক করে বলা হয়েেছ ভুল সিদ্ধান্ত নিচ্ছেন ট্রাম্প। অবিলম্বে এই ভুল সংশোধন করা উচিত তাঁেদর। আমেরিকা আন্তর্জাতির বাণিজ্যনীতি লঙ্ঘন করছে বলে পাল্টা অভিযোগ করেছে বেজিং।

ডিজিটাল স্ট্রাইকে বিপর্যস্ত চিন
করোনা আবহে একের পর এক ডিজিটাল স্ট্রাইকে বিপর্যস্ত চিন। ভারত ৪৫টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে। তার মধ্যে টিকটক উইচ্যাটও রয়েছে। টিকটকের সবচেয়ে বেশি গ্রাহক ছিল ভারতে। তারপরেই আমেরিকা টিকটক ব্যান করায় ফের আর্থিক সংকটে পড়েছে চিন। একের পর এক ডিজিটাল স্ট্রাইকে চিনের আর্থিক ব্যবস্থায় প্রবল ধাক্কা খেয়েছে।

করোনার কোপ
করোনা ভাইরাস ছড়িয়েছে চিন থেকে। তারপর থেকে গোটা বিশ্বে কোনঠাসা হয়ে রয়েছে চিন। একাধিক দেশ চিনা সামগ্রি এড়িয়ে চলছেন। একাধিক দেশে চিনাদের অনুপ্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যার জেরে প্রবল আর্থিক সংকট তৈরি হয়েছে গোটা দেশে।












Click it and Unblock the Notifications