আকসাই চিন নিয়ে রাষ্ট্রপুঞ্জের বৈঠকে সওয়াল চিনের

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের বিরোধিতার পর এবার আকসাই চিন নিয়ে জোর সওয়াল করল চিন।

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের বিরোধিতার পর এবার আকসাই চিন নিয়ে জোর সওয়াল করল চিন। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চিন, দাবি করেছেন ৩৭০ ধারা কাশ্মীর থেকে বিলোপের কারণে চিনের সর্বভৌমত্বে আঘাত হেনেছে ভারত। কারণ লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে।

লাদাখের অংশ চিন

লাদাখের অংশ চিন

এই লাদাখেরই একটি অংশ আকসাই চিন। যেটির চিন জবর দখল করে আছে বলে অভিযোগ ভারতের‌। লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চল হওয়ার কারণেই এই আকসাই চিন নিয়ে সিঁদুরে মেঘ দেখছে চিন।

পাকিস্তানের পাশে চিন

পাকিস্তানের পাশে চিন

কাশ্মীর নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকেও নাকি পাকিস্তানেরই পাশে দাঁড়িয়েছে চিন। ভারত যদিও চিনের দাবি অযৌক্তিক বলে জানিয়েছে। কয়েকদিন আগেই লোকসভা লাদাখের বিজেপি সাংসদ নামগেয়ান অভিযোগ করেছিলেন নেহরুর উদারনীতির করণেই আকসাই চিন দখল করতে পেরেছে চিন। লাদাখের এই অবস্থার জন্য দায়ী একমাত্র কংগ্রেস সরকার।

ভারতের অবস্থান

ভারতের অবস্থান

এদিকে চিন আকসাই চিনের প্রসঙ্গ রাষ্ট্রপুঞ্জে উত্থাপন করায় ভারতের বিদেশমন্ত্রী এস জয় শঙ্কর জানিয়েছেন, নিয়ন্ত্রণ রেখা বা এলওসি বজায় রেখে ভারত তার দেশ নিয়ে যেকোনও সিদ্ধান্ত নিতে পারে। এতে অন্যদেশের সার্বভৌমত্বে আঘাত করার কোনও প্রশ্নই ওঠে না। ভারত কোনওভাবেই নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেনি এবং ভবিষ্যতেও করবে না বলে জানিয়েছে।

চিনের নাক গলানো ভারতের নাপসন্দ

চিনের নাক গলানো ভারতের নাপসন্দ

এদিকে গত সপ্তাহে চিনে বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে কিন্তু বেজিংকে দিল্লি জানিয়েছিল কাশ্মীর নিয়ে যা সিদ্ধান্ত হয়েছে সেটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। এর মধ্যে অন্য দেশের আপত্তির কোনও অবকাশ থাকতে পারে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+